বায়োসায়েন্স ইনস্টিটিউটে ভর্তি আবেদন চলবে ১৬ আগস্ট পর্যন্ত

০৩ আগস্ট ২০২১, ০৫:০৪ PM
বায়োসায়েন্স ইনস্টিটিউটে ভর্তি আবেদন চলবে ১৬ আগস্ট পর্যন্ত

বায়োসায়েন্স ইনস্টিটিউটে ভর্তি আবেদন চলবে ১৬ আগস্ট পর্যন্ত © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজশাহী ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস এ ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়েছে। আগামী ১৬ আগস্ট পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। গত ১ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে।

সম্প্রতি রাজশাহী ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস এর পরিচালক স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০১৭-২০১৮ সালে এসএসসি ও ২০১৯-২০ সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ জিপিএ ৭.৫ পেতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০ এর নিচে পাওয়া যাবে না।

এতে আরও বলা হয়েছে, ভর্তি পরীক্ষার সময় একঘণ্টা। ১০০ নম্বরের পরীক্ষায় জীববিজ্ঞান-৪০, রসায়ন-৩০, ইংরেজি-২০ ও সাধারণ জ্ঞানে ১০ নম্বরের প্রশ্ন থাকবে। আবেদন ফি বিকাশের মাধ্যমে দিতে হবে।

ভর্তি বিজ্ঞপ্তি

 

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান 
  • ১৮ আগস্ট ২০২৬
ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে…
  • ১৮ আগস্ট ২০২৬
বাংলাদেশের জয়ে অস্ট্রেলিয়ায় ক্রিকেট উন্মাদনা, প্রথম দিনের স…
  • ১৮ আগস্ট ২০২৬
দুপুরের খাবারের পর কোন অভ্যাস উপকারী, কোনটি ক্ষতিকর?
  • ১৮ আগস্ট ২০২৬
ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে প্রাণ গ্রুপ
  • ১৮ আগস্ট ২০২৬
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা বোর্ডের
  • ১৮ আগস্ট ২০২৬