ঢাবি ও নেদারল্যান্ডসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

০২ আগস্ট ২০২১, ০৬:৪৬ PM
সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সমঝোতা স্মারক স্বাক্ষরিত © টিডিসি ফটো

বাংলাদেশের হোম ডেকোরেশন এবং হোম টেক্সটাইল (এইচডিএইচটি) খাত এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমইএ) প্রতিযোগিতামূলক রপ্তানি ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন কর্পোরেশন মন্ত্রণালয়ের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং সেন্টার ফর দ্যা প্রমোশন অব ইমপোর্টস ফরম ডেভেলপিং কান্ট্রিজ অব দ্যা নেদারল্যান্ডস এন্ট্রারপ্রাইজ এজেন্সি (সিবিআই)-এর ব্যবস্থাপনা পরিচালক মিসেস পলিন ডল এক ভার্চুয়াল অনুষ্ঠানে সোমবার (২ আগস্ট) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, কারুশিল্প বিভাগের চেয়ারপার্সন ফারহানা ফেরদৌসী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় নেদারল্যান্ডস-এর বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন কর্পোরেশন মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইচডিএইচটি এবং এসএমই বিষয়ক পোস্ট-গ্র্যাজুয়েট কোর্স চালুর ক্ষেত্রে সহযোগিতা প্রদান করবে। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক এবং শিক্ষার্থীদের এ বিষয়ে প্রশিক্ষিত ও দক্ষ করার ক্ষেত্রে দেশটি কারিগরি সহযোগিতা প্রদান করবে।

দুই হোটেলে অভিযান চালিয়ে ভোক্তা অধিদপ্তরের ২৫ হাজার টাকা অর…
  • ১৮ আগস্ট ২০২৬
মন্ত্রণালয়ের কাছে ৭ দিন সময় চাইল এনটিআরসিএ
  • ১৮ আগস্ট ২০২৬
ঢাবির হলে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে প্রক্টরিয়াল টিম-শিক্ষার…
  • ১৮ আগস্ট ২০২৬
এসএসসির খাতা চ্যালেঞ্জে ঢাকা বোর্ডে সর্বোচ্চ আবেদন, কোন বোর…
  • ১৮ আগস্ট ২০২৬
ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ…
  • ১৮ আগস্ট ২০২৬
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা নিয়োগে ব…
  • ১৮ আগস্ট ২০২৬