এবার করোনায় মারা গেলেন ইবির আইন বিভাগের অধ্যাপক

২৭ জুলাই ২০২১, ০৮:৪৬ AM
করোনায় মৃত্যুর মিছিলে ইবির আরও এক শিক্ষক

করোনায় মৃত্যুর মিছিলে ইবির আরও এক শিক্ষক © সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসে এবার মারা গেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার (ইন্নলিল্লাহে...রাজিউন)। সোমবার (২৬ জুলাই) দিনগত রাত ১টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন তার হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

আইন বিভাগ সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিন আগেই কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৬ জুলাই তাকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরবর্তীকালে তার শারীরিক অবস্থা ক্রমশ আরও খারাপের দিকে যেতে থাকলে রোববার (২৫ জুলাই) থেকে লাইফ সাপোর্টে রাখা হয়। সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার দিনগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ড. আকরাম হোসাইন মজুমদার আইন বিভাগের সভাপতি, আইন অনুষদের ডিন এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

৫ প্রতিষ্ঠানপ্রধানকে শোকজ ঢাকা বোর্ডের
  • ১৮ আগস্ট ২০২৬
পাওয়ার কথা ৪০ লাখ, পেলেন ২ লাখ—বাকি টাকা কবে পাবেন, তাও জান…
  • ১৮ আগস্ট ২০২৬
পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান 
  • ১৮ আগস্ট ২০২৬
আড়াই শতাধিক অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্…
  • ১৮ আগস্ট ২০২৬
ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে…
  • ১৮ আগস্ট ২০২৬
বাংলাদেশের জয়ে অস্ট্রেলিয়ায় ক্রিকেট উন্মাদনা, প্রথম দিনের স…
  • ১৮ আগস্ট ২০২৬