কৌতুক লেখায় ঢাবি শিক্ষকের বিরুদ্ধে ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ

২৫ জুলাই ২০২১, ০২:৫৯ PM
শেখ হাফিজুর রহমান কার্জন ও ঢাবি লোগো

শেখ হাফিজুর রহমান কার্জন ও ঢাবি লোগো © ফাইল ফটো

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সনাতন ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মদ ও দুধ-সম্পর্কিত বহুল প্রচলিত একটি কৌতুক ফেসবুকে শেয়ার করার পর তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।

গতকাল শনিবার (২৪ জুলাই) রাজধানীর শাহবাগ থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এটিকে সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য ডিবির সাইবার ক্রাইম ইউনিটে পাঠিয়েছে।

অভিযোগে বলা হয়েছে, গত শুক্রবার (২৩ জুলাই) হিন্দুদের ভগবান সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তিমূলক লেখা পোস্ট করেন অধ্যাপক হাফিজুর। এর মাধ্যমে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে বলে লিখিত অভিযোগ বলা হয়েছে।

শেখ হাফিজুর রহমানের বিরুদ্ধে মামলার আর্জিটি করেছেন বাংলাদেশ হিন্দু যুব পরিষদ এর সাধারণ সম্পাদক অমিত ভৌমিক। দ্যা ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, ধর্মীয় উগ্রবাদ সৃষ্টি, অসাম্প্রদায়িক বাংলাদেশকে অস্থিতিশীল করার মানসে ধর্মীয় অনুভূতিতে আঘাতমূলক কুরুচিপূর্ণ পোস্ট করেছেন। তাই তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।’’

এ প্রসঙ্গে হাফিজুর রহমান কার্জন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, ‘প্রত্যেক মানুষের ধর্মীয় অনুভূতি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া উচিত না। আমার পোস্টে যদি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকে আমি ক্ষমাপ্রার্থী।’

ফেসবুকে শেখ হাফিজুর রহমানের স্ট্যাটাসের পর এনিয়ে বিতর্ক শুরু হলে তিনি স্ট্যাটাসটি ফেসবুক থেকে মুছে দেন এবং পরে তার ব্যাখ্যা দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার দ্যা ডেইলি ক্যাম্পাস'কে জানান, সাইবার ক্রাইম ইউনিটের মতামত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

৫ প্রতিষ্ঠানপ্রধানকে শোকজ ঢাকা বোর্ডের
  • ১৮ আগস্ট ২০২৬
পাওয়ার কথা ৪০ লাখ, পেলেন ২ লাখ—বাকি টাকা কবে পাবেন, তাও জান…
  • ১৮ আগস্ট ২০২৬
পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান 
  • ১৮ আগস্ট ২০২৬
আড়াই শতাধিক অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্…
  • ১৮ আগস্ট ২০২৬
ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে…
  • ১৮ আগস্ট ২০২৬
বাংলাদেশের জয়ে অস্ট্রেলিয়ায় ক্রিকেট উন্মাদনা, প্রথম দিনের স…
  • ১৮ আগস্ট ২০২৬