অধিভুক্ত কলেজের টিকার বিষয়টি গুরুত্বসহ দেখা হচ্ছে

২২ জুলাই ২০২১, ০৯:১২ PM
অধিভুক্ত কলেজের টিকার বিষয়টি গুরুত্বসহ দেখছে কর্তৃপক্ষ

অধিভুক্ত কলেজের টিকার বিষয়টি গুরুত্বসহ দেখছে কর্তৃপক্ষ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের টিকা কার্যক্রম চলছে। ঢাবি শিক্ষার্থীরা টিকা পেলেও এটি নিয়ে ঘোর অন্ধকারে রয়েছেন অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীরা। তবে বিষয়টি নিয়ে এসব শিক্ষার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আজ বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে অধিভুক্ত কলেজগুলোর শিক্ষাব্যবস্থা নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। এসময় তিনি অধিভুক্ত কলেজগুলোর টিকার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলেও জানান।

ঢাবি উপাচার্য বলেন, আমাদের শিক্ষার্থীদের মাঝে ইতিমধ্যে টিকা কার্যক্রম শুরু হয়েছে। আমরা অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের টিকার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর একটি সরকারি চাহিদাপত্র (​ডিও লেটার) লেটার পাঠিয়েছি। তারা বিষয়টি নিয়ে কাজ করছে।

তিনি বলেন, চাহিদাপত্র পাঠানোর পর থেকে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি মহোদয় এবং অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকার্তদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। ঈদের ছুটি শেষ হলে তারা হয়তো আমাদের এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

এদিকে, পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাজধানীসহ সারাদেশে গত চারদিন থেকে করোনা টিকাদান কর্মসূচি বন্ধ রয়েছে। গত মঙ্গলবার থেকে সরকারঘোষিত তিন দিনের ঈদের ছুটিসহ আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এর সঙ্গে যুক্ত হয়েছে। আগামী শনিবার থেকে যথারীতি টিকাদান কর্মসূচি আবার শুরু হওয়ার কথা।

অধিভুক্ত সাত সরকারি কলেজের টিকার বিষয়ে অধ্যাপক আই কে সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জানান, সাত কলেজ প্রশাসনের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে শিক্ষার্থীদের টিকার বিষয়টি জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। শিক্ষার্থীদের টিকার জন্য আমরা বসে নেই। সাত কলেজকে বাদ দিয়ে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম হতে পারে না।

বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে…
  • ১৬ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি আটক
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬