কোরবানির মহিষের গুঁতায় স্কুলছাত্রের মৃত্যু

১৬ জুলাই ২০২১, ১০:৩২ PM
কোরবানির জন্য কেনা মহিষের গুঁতায় কাইয়ুম ইসলাম নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে

কোরবানির জন্য কেনা মহিষের গুঁতায় কাইয়ুম ইসলাম নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় কোরবানির জন্য কেনা মহিষের গুঁতায় কাইয়ুম ইসলাম নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৬ জুলাই) বেলা ৩টার দিকে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় কাইয়ুমকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাইয়ুম ওই ইউনিয়নের খোরশেদুল আলমের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত।

নিহতের স্বজন সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীপুর নুরুল্লা মুন্সির হাটে গরু দেখতে যায় কামরুল। এ সময় এক ব্যবসায়ীর মহিষের আক্রমণে গুরুতর আহত হয় কামরুল। নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কামরুল মারা যায়। 

বোয়ালখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সজিবুল ইসলাম জানান, মহিষটির হদিস মিলছে না। স্থানীয়দের নিয়ে পুলিশ মহিষটি খুঁজে বের করে আটকানোর চেষ্টা করছে।

কারিগরি শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
  • ১৮ আগস্ট ২০২৬
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে আহছানিয়া মিশন মেডিকেল …
  • ১৮ আগস্ট ২০২৬
পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান
  • ১৮ আগস্ট ২০২৬
ইএফটিতে বেতন: তিন দিনের মধ্যে আগস্টের বিল সাবমিটের নির্দেশ…
  • ১৮ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রকাশ আজই, সভায় মাউশি কর্মকর্তারা
  • ১৮ আগস্ট ২০২৬
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুনে…
  • ১৮ আগস্ট ২০২৬