ফেসবুকে ঢাবি ছাত্রীকে হেনস্থা, তদন্তে কমিটি গঠন

১৬ জুলাই ২০২১, ০৪:৩৫ PM
অভিযুক্ত ছাত্র শিপন মিয়া

অভিযুক্ত ছাত্র শিপন মিয়া © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক ছাত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হেনস্তার অভিযোগ উঠেছে একই বিভাগের শিপন মিয়া নামে এক ছাত্রের বিরুদ্ধে। বিষয়টি তদন্তে ওই বিভাগ থেকে গঠন করা হয়েছে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি।

জানা যায়, বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবিরকে প্রধান করে বিষয়টি তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বিভাগের ছাত্র উপদেষ্টা মিসেস সুরাইয়া আক্তার, ড. মো. সাইফুল্লাহ, বিভাগের শিক্ষক আব্দুর রহিম ও মাহমুদুর রহমান।

এ বিষয়ে বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, বৃহস্পতিবার পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন: ঢাবি ছাত্রের বিরুদ্ধে নারী সহপাঠীকে হেনস্তার অভিযোগ

জানা যায়,  ফেসবুক মেসেঞ্জারে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রীকে হেনস্থার অভিযোগ ওঠে ওই বিভাগের ছাত্র শিপন মিয়ার বিরুদ্ধে। তিনি বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের শিক্ষার্থী। পরে বিষয়টি নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী বিভাগে অভিযোগ দিলে বিভাগ বিষয়টি তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে।

দুই হোটেলে অভিযান চালিয়ে ভোক্তা অধিদপ্তরের ২৫ হাজার টাকা অর…
  • ১৮ আগস্ট ২০২৬
মন্ত্রণালয়ের কাছে ৭ দিন সময় চাইল এনটিআরসিএ
  • ১৮ আগস্ট ২০২৬
ঢাবির হলে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে প্রক্টরিয়াল টিম-শিক্ষার…
  • ১৮ আগস্ট ২০২৬
এসএসসির খাতা চ্যালেঞ্জে ঢাকা বোর্ডে সর্বোচ্চ আবেদন, কোন বোর…
  • ১৮ আগস্ট ২০২৬
ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ…
  • ১৮ আগস্ট ২০২৬
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা নিয়োগে ব…
  • ১৮ আগস্ট ২০২৬