সংবাদ প্রকাশের জেরে রাবিতে কর্মরত সাংবাদিককে হত্যার হুমকি

১৬ জুলাই ২০২১, ০৩:১৪ PM
আরাফাত রহমান

আরাফাত রহমান © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দ্যা ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি  আরাফাত রহমান নিজের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন করেছেন। আজ শুক্রবার (১৬ জুলাই) মতিহার থানায় এই আবেদন করেন তিনি।

থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, হত্যার হুমকি দেয়ার অভিযোগ এনে সাধার ডায়েরি (জিডি) করেছেন আরাফত। এতে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন।

আরাফাত রহমান বলেন, কে বা কারা হুমকি দিয়েছে তা স্পষ্ট নয়। তবে যেভাবে হুমকি দেয়া হয়েছে, তাতে মনে হয়েছে তারা আমার কাজে ক্ষুব্ধ। আমাকে দেয়া ম্যাসেজে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ‘অবৈধ’ নিয়োগ বিষয়ে ইঙ্গিত করা হয়েছে।

‘‘আমি যেহেতু এই ‘অবৈধ’ নিয়োগ নিয়ে বেশ কিছু সংবাদ লিখেছি। এ সব সংবাদ প্রকাশের জেরে আমার ওপরে ক্ষুব্ধ হয়ে, এই হুমকি দেয়া হয়ে থাকতে পারে। এ ধরনের হুমকি সংবাদকর্মীদের জন্য শঙ্কাজনক পরিস্থিতি তৈরি করে। এর প্রেক্ষিতে নিরাপত্তা চেয়ে আমি থানায় সাধারণ ডায়েরি করেছি।’’

জিডিতে আরাফাত উল্লেখ করেন, শুক্রবার সকাল ৭টা ৪৫ মিনিটে আমার ফেসবুক আইডি ‘আরাফাত রাহামান’ এর মেসেঞ্জারে ‘সাইফ হাসান’ নামের আইডি থেকে হত্যার হুমকি দেয়া হয়। করা হয় গালাগালি। এমতাবস্থায় আমি জীবন নিয়ে শঙ্কায় আছি।

রোবটের ম্যারাথন আয়োজন করছে চীন, পাড়ি দিতে হবে ২১ কিমি উঁচু …
  • ১৮ এপ্রিল ২০২৬
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা শুরু
  • ১৮ এপ্রিল ২০২৬
সোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকায় বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা
  • ১৮ এপ্রিল ২০২৬