করোনায় ঢাবির ইমেরিটাস অধ্যাপক আবদুল মতীনের মৃত্যু

১৬ জুলাই ২০২১, ১১:১৫ AM
ড. আবদুল মতীন

ড. আবদুল মতীন © ফাইল ফটো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও প্রথিতযশা দার্শনিক ড. আবদুল মতীন মারা গেছেন। শুক্রবার (১৬ জুলাই) সকাল ৬টায় তার মৃত্যু হয়।

অধ্যাপক আবদুল মতীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবির দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হারুন রশীদ।

তিনি জানান, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ইমেরিটাস অধ্যাপক করোনায় আক্রান্ত হয়ে আজ সকাল ৬টায় মৃত্যুবরণ করেছেন। তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।

তিনি আরও বলেন, ‘সুগভীর পাণ্ডিত্য ও মৌলিক দার্শনিক চিন্তার অধিকারী এই মহান দার্শনিকের মৃত্যুতে বাংলাদেশের দর্শনচর্চার ইতিহাস সমৃদ্ধ একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো, দর্শন পরিবারে গভীর শূণ্যতা সৃষ্টি হলো। সর্বোপরি বাংলাদেশের জ্ঞানচর্চা ও বৌদ্ধিক পরিমণ্ডলে অপূরণীয় ক্ষতি হলো। অধ্যাপক ড. আবদুল মতীনের মতো মানুষের মৃত্য নেই, হতে পারে না। তাঁর কর্ম ও কীর্তির মধ্য দিয়ে যুগ যুগ ধরে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।’

বেড়াতে নিয়ে স্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটন
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিসিএসের প্রস্তুতিতে বেশি পড়ার চেয়ে কৌশলী হওয়া জরুরি’
  • ১৬ অক্টোবর ২০২৬
কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের …
  • ১৬ অক্টোবর ২০২৬
৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস
  • ১৬ অক্টোবর ২০২৬
সাতসকালে রাজধানীর সড়কে প্রাণ গেল দুই নারীর
  • ১৬ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর সময় বেধে দেওয়া হলো, ন…
  • ১৬ অক্টোবর ২০২৬