কাল থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি যাবেন জবি শিক্ষার্থীরা

১৬ জুলাই ২০২১, ০৮:১৯ AM
আগামিকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি যাবেন জবি শিক্ষার্থীরা

আগামিকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি যাবেন জবি শিক্ষার্থীরা © সংগৃহীত

আগামিকাল থেকে নিজস্ব পরিবহনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। পর্যায়ক্রমে তিনদিন দেশের ভিন্ন ভিন্ন বিভাগীয় শহরে শিক্ষার্থীদের পৌঁছে দেয়া হবে। স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিতের জন্য সবাইকে মাস্ক পরতে হবে। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল।

তিনি বলেন, শনিবার থেকে বাস সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেয়া শুরু হবে। সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, টাঙ্গাইল জেলা, সিলেট, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের উদ্দেশে বাস ছেড়ে যাবে। পর্যায়ক্রমে রোববার খুলনা ও বরিশালে বিভাগে এবং সোমবার চট্টগ্রাম ও ময়মনসিংহের উদ্দেশে বাস ছেড়ে যাবে।

এ সময় তিনি ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা সম্পর্কে বলেন, অন্যান্য বিভাগের বাসে করেই ঢাকা বিভাগের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা যেতে পারবেন। সিলেটের বাসে যাওয়ার সময় নারায়ণগঞ্জ ও নরসিংদীর শিক্ষার্থীরা নেমে যাবে। গাজীপুরের শিক্ষার্থীরা ময়মনসিংহের বাসে উঠবে। একই ভাবে টাঙ্গাইলের শিক্ষার্থীরা রাজশাহীর বাসে উঠে টাঙ্গাইল নেমে যেতে পারবে।

শিক্ষার্থীদের স্বাস্থ্যগত নিরাপত্তার বিষয়ে প্রক্টর বলেন, সব শিক্ষার্থীকে মাস্ক পরিধান করতে হবে। এটি বাধ্যতামূলক। বাসে ওঠার আগে শিক্ষার্থীদের শারীরিক তাপমাত্রা মেপে দেখা হবে কারও জ্বর আছে কি-না। শিক্ষার্থীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড নিয়ে আসতে হবে। প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভর্তির পে-স্লিপ নিয়ে আসবে। আমাদের কাছে থাকা তালিকার সঙ্গে তাদের সব তথ্য মিলিয়ে দেখা হবে। এছাড়াও শিক্ষার্থীদের নাম, মোবাইল নম্বর ও অন্যান্য তথ্যসহ একটি শিট থাকবে যেখানে শিক্ষার্থীদেরকে স্বাক্ষর করতে হবে। কিছু সংখ্যক বিআরটিসি বাসও ভাড়া করা হবে।

শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে আহছানিয়া মিশন মেডিকেল …
  • ১৮ আগস্ট ২০২৬
পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান
  • ১৮ আগস্ট ২০২৬
ইএফটিতে বেতন: তিন দিনের মধ্যে আগস্টের বিল সাবমিটের নির্দেশ…
  • ১৮ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রকাশ আজই, সভায় মাউশি কর্মকর্তারা
  • ১৮ আগস্ট ২০২৬
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুনে…
  • ১৮ আগস্ট ২০২৬
ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, কাজল মিয়াকে গ্রেফতার ও কারাগারে প…
  • ১৮ আগস্ট ২০২৬