উপ-উপাচার্য পদ থেকে বিদায় নিলেন রাবির অধ্যাপক আনন্দ কুমার সাহা 

১৫ জুলাই ২০২১, ১১:২৩ PM
অধ্যাপক আনন্দ কুমার সাহার অনাড়ম্বর বিদায় অনুষ্ঠান

অধ্যাপক আনন্দ কুমার সাহার অনাড়ম্বর বিদায় অনুষ্ঠান © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের পদ থেকে বিদায় নিয়েছেন অধ্যাপক আনন্দ কুমার সাহা। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে প্রশাসন ভবনে আয়োজিত এ অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নেন তিনি। এসময় বিশ্ববিদ্যালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ তাকে বিদায়ী শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ ও রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালামসহ প্রক্টর (ভারপ্রাপ্ত), প্রধান চিকিৎসক, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত), পরিচালক (ভারপ্রাপ্ত) পরিকল্পনা ও উন্নয়ন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত), পরিচালক (ভারপ্রাপ্ত), শরীরচর্চা শিক্ষা, প্রশাসক, পরিবহন দপ্তর প্রমুখ।

উল্লেখ্য, বহুল আলোচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহানের বিদায়ের পর উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেন শিক্ষামন্ত্রণালয়।

বেড়াতে নিয়ে স্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটন
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিসিএসের প্রস্তুতিতে বেশি পড়ার চেয়ে কৌশলী হওয়া জরুরি’
  • ১৬ অক্টোবর ২০২৬
কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের …
  • ১৬ অক্টোবর ২০২৬
৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস
  • ১৬ অক্টোবর ২০২৬
সাতসকালে রাজধানীর সড়কে প্রাণ গেল দুই নারীর
  • ১৬ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর সময় বেধে দেওয়া হলো, ন…
  • ১৬ অক্টোবর ২০২৬