ঢাবির শতবর্ষ উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতার জন্য প্রবন্ধের আহবান

১৫ জুলাই ২০২১, ০৩:৩০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে ‘শতবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় : অর্জন ও প্রত্যাশা’ শীর্ষক রচনা প্রতিযোগিতার জন্য প্রবন্ধ আহবান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রবন্ধ আহবান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

‘ক’, ‘খ’ ও ‘গ’ ক্যাটেগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ ক্যাটাগরিতে স্নাতক ১ম ও ২য় বর্ষ, ‘খ’ ক্যাটাগরিতে স্নাতক ৩য় ও ৪র্থ বর্ষ এবং ‘গ’ ক্যাটাগরিতে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ক’ ক্যাটাগরিতে রচনার বিষয় ‘মানসম্পন্ন শিক্ষা ও ঢাকা বিশ্ববিদ্যালয় : প্রত্যাশা ও করণীয়’, ‘খ’ ক্যাটাগরির বিষয় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অর্জন : শিক্ষা-সমাজ-রাজনীতি’ এবং ‘গ’ ক্যাটাগরির বিষয় ‘বাংলাদেশের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’।

অনধিক ২০০০ শব্দে এ-ফোর সাইজের কাগজে কম্পোজ করে রচয়িতার নাম, ঠিকানা ও পরিচয়সহ প্রবন্ধটি আগামী ৩১ আগস্ট ২০২১ তারিখের মধ্যে সরাসরি বা ডাকযোগে প্রেরণ করতে হবে। প্রবন্ধ প্রেরণের ঠিকানা: উপ-রেজিস্ট্রার (প্রশাসন-৩), প্রশাসনিক ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০। একইসঙ্গে প্রবন্ধের সফট্কপি reg.admin3@du.ac.bd এই ই-মেইলে প্রেরণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://www.du.ac.bd/ থেকে বিভিন্ন ক্যাটাগরির বিবরণ-সহ প্রতিযোগিতা সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জানা যাবে।

প্রত্যেক ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারসহ মোট ১০০টি পুরস্কার প্রদানের ব্যবস্থা রয়েছে।

 

 

মাইক ও শব্দ বিভ্রাটের কারণে সংসদ অধিবেশন ৪০ মিনিটের জন্য মু…
  • ০৫ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা পাচ্ছেন না এক হাজার শিক্ষক-কর্মচারী!
  • ০৫ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে সংসদে…
  • ০৫ এপ্রিল ২০২৬
‘যারা নিজেরা টর্চারের শিকার, তারা কীভাবে গুম আইন বাতিল করে’
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মৃত্যুর আগেও মানুষ মুখে পানি দেওয়ার সুযোগ দেয়, আপনি তাও দে…
  • ০৫ এপ্রিল ২০২৬
মাদ্রাসার সনদে ঢাবি, নটর ডেমে জাবি—একই সঙ্গে দুই বিশ্ববিদ্য…
  • ০৫ এপ্রিল ২০২৬