কেন্দ্রীয় ডাটাবেজের আওতায় আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

১৪ জুলাই ২০২১, ১১:০৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একাডেমিক এবং আবাসিক হলের সব তথ্য একটি কেন্দ্রীয় ডাটাবেজের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন হলের প্রাধ্যক্ষগণ ওই সভায় উপস্থিত ছিলেন।

সভার বিষয়ে সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলের প্রাধ্যক্ষ অধ্যপক মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে। এখন কোনো কাজ করতে গেলেই জাতীয় তথ্য ভাণ্ডারে শিক্ষার্থীদের তথ্য দেওয়ার প্রয়োজন হয়। সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হল ভিত্তিক সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের তালিকা প্রণয়ন করা হবে। তিনটি হলকে প্রাথমিকভাবে তথ্য সমন্বয়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এসব হলগুলো পরীক্ষামূলকভাবে কার্যক্রম চালাবে। 

এরপর যে সফটওয়্যার ডেভলপড করা হবে তাতে কোনো ধরনের সমস্যা তৈরি হয় কিনা তা পরীক্ষা করে দেখা হবে। সে তিনটি হল হলো শামসুন্নাহার হল, সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলও বিজয় একাত্তর হল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ,…
  • ১৮ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা: রি…
  • ১৮ আগস্ট ২০২৬
৭ দিনের মধ্যে প্রতিস্থাপন হচ্ছেন ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত…
  • ১৮ আগস্ট ২০২৬
কারিগরির ২১৮ জুনিয়র ইনস্ট্রাক্টরের গ্রেডেশন তালিকা প্রকাশ, …
  • ১৮ আগস্ট ২০২৬
বদলে যাচ্ছে বাংলাদেশ জেলের নাম
  • ১৮ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
  • ১৮ আগস্ট ২০২৬