বাস সেবা স্থগিত

রাবির প্রশাসনিক ভবনে তালা

১৩ জুলাই ২০২১, ০৩:২৮ PM
রাবির প্রশাসনিক ভবনে তালা

রাবির প্রশাসনিক ভবনে তালা © সংগৃহীত

পরীক্ষা দিতে এসে আটকে পড়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি পৌছানোর সিদ্ধান্ত স্থগিত করার প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর দেড় ১টায় বিশ্ববিদ্যালয় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে সামনে বিক্ষোভ শেষে তালা ঝুলিয়ে দেন তারা।

এসময় শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এমন হুটহাট সিদ্ধান্ত সত্যিই হাস্যকর। যা মোটেও মেনে নেয়ার মতো নয়। আমাদের দাবি একটাই, আমরা বাস চাই এবং নিরাপদে বাড়ি ফিরতে চাই। সবসময় প্রশাসনের এমন হটকারি সিদ্ধান্ত মেনে নেয়া হবে না বলেও জানান এই শিক্ষার্থীরা।

তারা বলেন, সশরীরে পরীক্ষার কথা বলে আমাদের ক্যাম্পাসে নিয়ে আসছে। করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিত করেছে। লকডাউনে আমরা বাড়ি যেতে পারছি না। আমাদের বাড়ি পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিলো তারা। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু গতকাল রাতে হঠাৎ সিদ্ধান্ত বাস দেবে না। সুতরাং দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলেও জানায় তারা।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক লিয়াকত আলী বলেন, কঠোর লকডাউনের কথা চিন্তা করে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছানোর যে সিদ্ধান্ত নিয়েছিলো। তবে এখন যদি গণপরিবহন চালু থাকে সেক্ষেত্রে শিক্ষার্থীরা অনায়েসে বাড়ি ফিরতে পারবে। বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর যথেষ্ট ফিটনেস সমস্যা রয়েছে। অন্যান্য বাসগুলোর সঙ্গে গতিতেও পারবে না।

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের প্রশাসক বলেন, যদি দূরপাল্লার বাস সমূহ চলাচল করে তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাস দেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে। আর যদি দূরপাল্লার বাস না চলে তাহলে আমরা পরিবহন সেবা অব্যাহত রাখব। তাছাড়া এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হবে। এর আগে, গতকাল সোমবার রাতে দেশের লকডাউন শিথিল ও গণপরিবহণ চালুর ফলে এক জরুরি বিজ্ঞপ্তিতে আটকে থাকা শিক্ষার্থীদের জন্য দেয়া বাস সেবা স্থগিত ঘোষণা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, আজ মঙ্গলবার সকালে চারটি জেলার উদ্দেশে বাস ছেড়ে যাওয়ার কথা ছিলো। বাস সেবা বন্ধ করার প্রতিবাদে সকাল ১০টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি করছে শিক্ষার্থীরা।

শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে আহছানিয়া মিশন মেডিকেল …
  • ১৮ আগস্ট ২০২৬
পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান
  • ১৮ আগস্ট ২০২৬
ইএফটিতে বেতন: তিন দিনের মধ্যে আগস্টের বিল সাবমিটের নির্দেশ…
  • ১৮ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রকাশ আজই, সভায় মাউশি কর্মকর্তারা
  • ১৮ আগস্ট ২০২৬
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুনে…
  • ১৮ আগস্ট ২০২৬
ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, কাজল মিয়াকে গ্রেফতার ও কারাগারে প…
  • ১৮ আগস্ট ২০২৬