তিনটায় ঢাবির ডিনস কমিটির সভা

১৩ জুলাই ২০২১, ১১:১৮ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আগামী ৩১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ভর্তি পরীক্ষা শুরু হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি বসবে। আজ মঙ্গলবার (১৩ জুলাই) বেলা তিনটার পর ডিনস কমিটির সভা শুরু হবে।

বেলা সাড়ে ১১টার দিকে এক ডিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাড়ে তিনটার দিকে সভা শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে গতকাল সোমবার (১২ জুলাই) বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বলেছিলেন, ভর্তি পরীক্ষার ব্যাপারে মঙ্গলবার সিদ্ধান্ত হবে৷ এদিন ডিনস কমিটির সভা রয়েছে, সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

প্রসঙ্গত, আগামী ৩১ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জুলাই, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ আগস্ট, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৭ আগস্ট, ১৩ আগস্ট ‘গ’ ইউনিট ও ১৪ আগস্ট ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে দেশে করোনা সংক্রমণের চলমান উর্ধ্বগতি অব্যাহত যথাসময়ে ভর্তি পরীক্ষা না হওয়ার ইঙ্গিত দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বসবে ডিনস কমিটি।

প্রথম দিনেই দুর্ঘটনার কবলে পিংক বাস
  • ১৮ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ কানাডায়, করুন …
  • ১৮ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ,…
  • ১৮ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা: রি…
  • ১৮ আগস্ট ২০২৬
৭ দিনের মধ্যে প্রতিস্থাপন হচ্ছেন ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত…
  • ১৮ আগস্ট ২০২৬
কারিগরির ২১৮ জুনিয়র ইনস্ট্রাক্টরের গ্রেডেশন তালিকা প্রকাশ, …
  • ১৮ আগস্ট ২০২৬