নিজস্ব পরিবহনে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেবে ববি কর্তৃপক্ষ

১৩ জুলাই ২০২১, ০৮:৫৮ AM
নিজস্ব পরিবহনে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিবে ববি কর্তৃপক্ষ

নিজস্ব পরিবহনে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিবে ববি কর্তৃপক্ষ © টিডিসি ফাইল ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব পরিবহনে আগামী ১৫ জুলাই থেকে বাড়ি পৌঁছে দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ম্যানেজার মােঃ মেহেদী হাসান।

পরিবহন পুলের ম্যানেজার মােঃ মেহেদী হাসান স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, করােনা বিস্তার রােধে সরকার ঘােষিত কঠোর লকডাউনে বরিশালে অবস্থানরত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ পরিবহণ সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবহণ সেবা পেতে আগ্রহী শিক্ষার্থীদেরকে আগামী ১৪ জুলাই দুপুর ১২ টার মধ্যে সংযুক্ত লিংকে (http://transportservice.bu.ac.bd/) তাদের নিজ নিজ তথ্য প্রদান করার জন্য বলা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গাড়ী ছাড়ার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে ১৪ জুলাই রাত ১০ টার মধ্যে জানানাে হবে।

আগামী ১৫ জুলাই থেকে শিক্ষার্থীদের জন্য নিম্নোক্ত রুট সমূহে বাস ছেড়ে যাবেঃ

রুট ১ঃ বরিশাল-গৌরনদী-গোপালগঞ্জ খুলনা- সাতক্ষীরা।
রুট ২ঃ বরিশাল-পিরােজপুর- বাগেরহাট যশোর।
রুট ৩ঃ বরিশাল- ফরিদপুর-মাগুরা- ঝিনাইদহ- কুষ্টিয়া-রাজবাড়ী।
রুট ৪ঃ বরিশাল- মাওয়া ফেরিঘাট- ঢাকা (গুলিস্তান)।
রুট ৫ঃ বরিশাল -পটুয়াখালী- বরগুনা (আমতলী)।

কক্সবাজার সমুদ্রসৈকতে ৫০ ফুট উচ্চতার ‘প্লাস্টিক দানব’
  • ১৬ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের ফের সংবাদ সম্মেলন আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডে…
  • ১৬ অক্টোবর ২০২৬
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬