আবারও পেছাতে পারে আইবিএ ভর্তি পরীক্ষা

১২ জুলাই ২০২১, ০৫:৪৬ PM

© ফাইল ফটো

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ার প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখগুলো পেছানো হতে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল মঙ্গলবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডিনস একটি সভা করবে। ফলে আগামী ৩১ জুলাই থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে কিনা, বিষয়টি নিয়ে ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, আগামী ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধীনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী ও চলমান কঠোর লকডাউন অব্যাহত থাকলে এই পরীক্ষাও পেছনো ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে আজ সোমবার (১২ জুলাই) আইবিএর পরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেন দ্যা ডেইলি ক্যম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষার বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ইউনিটদের সাথে সমন্বয় করে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিগগির এ ব্যাপারে জানানো হবে।

এর আগে গত ৪ জুন আইবিএর ২৯তম ব্যাচে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনার কারণে সেটি শেষ মুহুর্তে স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এদিকে, গত মাসের শেষের দিকে করোনা সংক্রমণ কিছুটা কমলে ৩০ জুলাই নতুনভাবে পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করে। তবে দেশে করোনার বর্তমান পরিস্থিতিতে সেই দিনক্ষণও আবার পেছানো হতে পারে।

কক্সবাজার সমুদ্রসৈকতে ৫০ ফুট উচ্চতার ‘প্লাস্টিক দানব’
  • ১৬ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের ফের সংবাদ সম্মেলন আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডে…
  • ১৬ অক্টোবর ২০২৬
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬