ঢাবির ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে কাল বসছে ডিনস কমিটি

১২ জুলাই ২০২১, ০৫:৩১ PM

© ফাইল ফটো

দেশে করোনা সংক্রমণের চলমান উর্ধ্বগতি অব্যাহত থাকলে আগামী ৩১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ভর্তি পরীক্ষা শুরু হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি বসছে।

আগামীকাল মঙ্গলবার (১৩ জুলাই) এ বিষয়ে ডিনস কমিটি একটি সভা করবে। সেখানকার সিদ্ধান্তে এখন ঝুলে আছে ভর্তি পরীক্ষা যথাসময়ে নেওয়া কিংবা না নেওয়ার বিষয়ে। বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন ডিন।

আজ সোমবার বিকেলে বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বলেন, ভর্তি পরীক্ষার ব্যাপারে আগামীকাল সিদ্ধান্ত হবে৷ আগামীকাল ডিনস কমিটির সভা রয়েছে, সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

অপরদিকে চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, ভর্তি পরীক্ষার বিষয়ে আগামীকাল ডিনসদের নিয়ে উপাচার্য একটি সভা ডেকেছে। সেখানে হয়তো জানা যাবে।

কক্সবাজার সমুদ্রসৈকতে ৫০ ফুট উচ্চতার ‘প্লাস্টিক দানব’
  • ১৬ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের ফের সংবাদ সম্মেলন আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডে…
  • ১৬ অক্টোবর ২০২৬
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬