অকালে চলে গেলেন ক্যান্সারে আক্রান্ত ঢাবি শিক্ষক অভিজিৎ দে

১০ জুলাই ২০২১, ১২:৪০ PM
ঢাবি শিক্ষক অভিজিৎ দে

ঢাবি শিক্ষক অভিজিৎ দে © লিংকডিন

দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হলে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের প্রভাষক অভিজিৎ দে। শুক্রবার (৯ জুলােই) যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে অভিজিৎ দের বয়স হয়েছিল ৪০ বছর। তিনি শিক্ষা ছুটিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

অভিজিৎ দে-এর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

আজ শনিবার (১০ জুলাই) এক শোকবাণীতে উপাচার্য বলেন, অভিজিৎ দে ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিভাবান শিক্ষক ও বিদগ্ধ গবেষক। তিনি অত্যন্ত মেধাবী ও বিনম্র চরিত্রের অধিকারী ছিলেন। তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংঘর্ষের ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  • ১৮ আগস্ট ২০২৬
পরকীয়ার কারণে পদ হারালেন জামায়াত নেতা
  • ১৮ আগস্ট ২০২৬
‘নিপীড়কের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’— প্রভোস্টের পদত্যাগ…
  • ১৮ আগস্ট ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন যুবককে যাবজ্জীবন কা…
  • ১৮ আগস্ট ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন …
  • ১৮ আগস্ট ২০২৬
১৮তম সুপারিশ বঞ্চিতদের নিয়ে যে সিদ্ধান্ত হলো
  • ১৮ আগস্ট ২০২৬