শিক্ষার্থীদের ১২ রুটে বাড়ি পৌঁছে দেবে রাবি

০৯ জুলাই ২০২১, ০৩:১০ PM
আটকে থাকা শিক্ষার্থীদের ১২ রুটে বাড়ি পৌঁছে দেবে রাবি

আটকে থাকা শিক্ষার্থীদের ১২ রুটে বাড়ি পৌঁছে দেবে রাবি © টিডিসি ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা দিতে এসে চলমান বিধিনিষেধের কারণে নিজ বাড়িতে ফিরতে পারছেন না এমন শিক্ষার্থীদের নিজস্ব পরিবহনে নিজ জেলায় পৌঁছে দেবে রাবি কর্তৃপক্ষ। এইজন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবহার করে যারা গন্তব্যে যেতে চান, তাদেরকে আজ রাত ১২টার মধ্যে অনলাইনে তথ্য জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (৮ জুলাই) পর্যন্ত দেয়া তথ্যের ভিত্তিতে উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা কর্তৃক গঠিত একটি কমিটি সার্বিক দিক বিবেচনায় ১২টি রুট ঠিক করা হয়েছে। রুটগুলো হলো- নাটোর, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা (রাবি-বগুড়া-পলাশবাড়ী), বগুড়া, কুষ্টিয়া, রংপুর (রাবি-বগুড়া-রংপুর), দিনাজপুর (বদলগাছি-জয়পুরহাট-বিরামপুর-ফুলবাড়ী-দিনাজপুর), ঢাকা (গাবতলী), ময়মনসিংহ ও খুলনা।

এখন পর্যন্ত প্রায় তিন হাজার ছাত্রছাত্রী বিভিন্ন গন্তব্য ও জেলার তথ্য দিয়েছেন। এছাড়া যেসব ছাত্রছাত্রীর প্রকৃতভাবেই সেবা নিতে চান তাদেরকে আগামীকাল শনিবার দুপুর ১২টার মধ্যে অনলাইনে প্রবেশ করে পুনরায় লগইন করার পর রুট সিলেকশনের অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও এর আগে কেউ ভুল বা কৌতূহলবশত রাজশাহীতে অবস্থান না করেও গন্তব্য জেলার তথ্য দিয়ে থাকলে এ পর্যায়ে এসে রুট সিলেকশন না করতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

স্বাস্থ্যের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের লাইব্রেরিতে তিন…
  • ১৬ অক্টোবর ২০২৬
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গরুভোজে শিক্ষার্থীদের উপচে পড়া ভি…
  • ১৬ অক্টোবর ২০২৬
যে তিন পেশার সামনে টিকতে পারবে না এআই
  • ১৬ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় মাছ চোর সন্দেহে ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
হোচিমিনের শাস্তির দাবি বিএনপিপন্থী নার্স সংগঠনের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য
  • ১৬ অক্টোবর ২০২৬