কে হচ্ছেন জাবির নতুন কোষাধ্যক্ষ?

০৩ জুলাই ২০২১, ০৭:২৯ PM
বাম দিক থেকে ড. সোহেল আহমেদ, ড. অজিত কুমার মজুমদার ও ড. রাশেদা আখতার

বাম দিক থেকে ড. সোহেল আহমেদ, ড. অজিত কুমার মজুমদার ও ড. রাশেদা আখতার © টিডিসি ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. মনজুরুল হক আগামী ৯ জুলাই বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে যোগ দেবেন। আর তারপর থেকে শুন্য হবে কোষাধ্যক্ষের পদ। বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনার এই গুরুত্বপূর্ণ পদে শিগগিরই নিয়োগ দেওয়া হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। 

তবে নতুন এই পদে কি আসছেন, তা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বেশ আলোচনা চলছে। আলোচনায় এগিয়ে আছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সোহেল আহমেদ, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, নৃবিজ্ঞান বিভাগের রাশেদা আখতারসহ আরও কয়েকজন।

অধ্যাপক ড. সোহেল আহমেদ

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। এরপর জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করেন তিনি। বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রশাসনিক দক্ষতা আছে বলে মনে করেন তার সমসাময়িক শিক্ষকেরা। পাশাপাশি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের স্টিয়ারিং কমিটির সদস্য তিনি। এছাড়া উপাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ বলে বিভিন্ন মহলে তার নাম সর্বাধিক আলোচিত।

ড. অজিত কুমার মজুমদার

এরপর আলোচনায় থাকা অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার বর্তমানে বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে অনার্স ও মাস্টার্স করেছেন। এরপর কানাডার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমএস ও অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ার পর অধ্যাপক অজিত জোর বিরোধিতা করেন। এরপর একটা সময়ে গিয়ে উপাচার্যপন্থী শিক্ষক হিসেবে আত্মপ্রকাশ করেন।

ড. রাশেদা আখতার

অধ্যাপক ড. রাশেদা আখতার সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি নৃবিজ্ঞান বিভাগের সভাপতি, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক ও আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন কোষাধ্যক্ষ নিয়োগের বিষয়ে জানতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম কে মুঠোফোনে পাওয়া যায়নি।

ট্যাগ: জাবি
ইউনিভার্সিটি অব প্রফেশনালসে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় ৩ সদস্যের ত…
  • ১৮ আগস্ট ২০২৬
ক্লাস শেষে বাড়ি ফেরা হলো না জিসানের, টমটমের ধাক্কায় গেল প্র…
  • ১৮ আগস্ট ২০২৬
স্থায়ী কমিটির সদস্য হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিম…
  • ১৮ আগস্ট ২০২৬
প্রথম বদলির পর দ্বিতীয়বার সুযোগ, কী আছে বিজ্ঞপ্তিতে
  • ১৮ আগস্ট ২০২৬
টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫
  • ১৮ আগস্ট ২০২৬