এক দিনের ব্যবধানে মারা গেলেন রাবির দুই অধ্যাপক

০২ জুলাই ২০২১, ০৬:৫০ PM
অধ্যাপক শামীউল আলম ও অধ্যাপক আবদুল হামিদ

অধ্যাপক শামীউল আলম ও অধ্যাপক আবদুল হামিদ © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক শামীউল আলম মারা গেছেন। বৃহস্পতিবার (১ জুলাই) রাত আড়াইটায় রাজশাহীর সিডিএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি অন্ত্রের অপারেশন পরবর্তী জটিলতায় ভুগছিলেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার ভোর ৪টায় রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় তার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুল হামিদ। তিনি রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় তার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভোগছিলেন।

অধ্যাপক ড. শামীউল আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাবি উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

আজ শুক্রবার (২ জুলাই) বাদ জুমা কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে বিশ্ববিদ্যালয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, মা এবং এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

অধ্যাপক শামীউল আলম ১৯৭৫ সালে বগুড়ার ধুনট উপজেলার সোনারগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬ সালে কৃষিতে বিএসসি (অনার্স) এবং ১৯৯৮ সালে জেনেটিক্স ও প্লান্ট ব্রিডিং বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে ২০১১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেন ও ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

অধ্যাপক শামীউল আলম ২০টির  বেশি মাস্টার্স (থিসিস) গবেষণা তত্ত্বাবধান করেছেন। দেশ-বিদেশে বিভিন্ন পিয়ার-রিভিউড জার্নালে কৃষি বিষয়ে তার দুইটি বই ও ৪০টির অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার দায় কার, সমাধান কী
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬
ট্রাম্পের আপত্তির মুখে নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প…
  • ১৬ অক্টোবর ২০২৬
পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে রাশিয়া-চীনের সঙ্গে আলোচনা চলছে:…
  • ১৬ অক্টোবর ২০২৬