নদীতে ডুবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

০১ জুলাই ২০২১, ১১:১৩ PM
হাসনানুল ইসলাম সিয়াম

হাসনানুল ইসলাম সিয়াম © টিডিসি ফটো

নদীতে ডুবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ সেশনের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (০১ জুলাই) রাত নয়টার দিকে তার মৃত দেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। জামালপুরের ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তার নাম হাসনানুল ইসলাম সিয়াম। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলায়। সে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও পৌর শহরের কিংজাল্লা গ্রামের বাসিন্দা ওমর আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, বিকালে তিন বন্ধু মিলে পুরাতন পাইলিং ঘাটে (বীর হাতিজা) ঘুরতে গিয়েছিল। সে সময় সিয়াম নদীতে গোসল করতে নামলে আর উঠে আসেনি। তারপর থেকে তাকে অনেক খোঁজার চেষ্টা করেও পাওয়া যাচ্ছিলো না। পরে রাত নয়টার দিকে এলাকাবাসী তাঁর লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। সে সাঁতার জানতো না।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী। তিনি বলেন, বৈশ্বিক মহামারি করেনার মধ্যে আমাদের এক সঙ্কট চলছে। এ পরিস্থিতির মধ্যে নদীতে ডুবে আমাদের শিক্ষার্থী হারিয়ে যাবে এটা আমাদের জন্য অত্যান্ত বেদনাদায়ক। আমরা তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি।

ইউনিভার্সিটি অব প্রফেশনালসে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় ৩ সদস্যের ত…
  • ১৮ আগস্ট ২০২৬
ক্লাস শেষে বাড়ি ফেরা হলো না জিসানের, টমটমের ধাক্কায় গেল প্র…
  • ১৮ আগস্ট ২০২৬
স্থায়ী কমিটির সদস্য হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিম…
  • ১৮ আগস্ট ২০২৬
প্রথম বদলির পর দ্বিতীয়বার সুযোগ, কী আছে বিজ্ঞপ্তিতে
  • ১৮ আগস্ট ২০২৬
টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫
  • ১৮ আগস্ট ২০২৬