জাবির ডিবেটিং সোসাইটি অফ ইকনোমিক্সের নেতৃত্বে ফারিহা-আশরাফ

০১ জুলাই ২০২১, ০৫:৫৪ PM
সভাপতি ফারিহা আফনান শাহেদ ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিন আশরাফ

সভাপতি ফারিহা আফনান শাহেদ ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিন আশরাফ © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিতর্ক সংগঠন ডিবেটিং সোসাইটি অফ ইকনোমিক্স (ডিএসই) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ৪৫তম আবর্তনের ফারিহা আফনান শাহেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৪৬তম ব্যাচের শিক্ষার্থী আবদুল্লাহ বিন আশরাফ।

গত ২৯ জুন (মঙ্গলবার) অনলাইনে অনুষ্ঠিত 'প্রদর্শনী বিতর্ক ও দায়িত্ব হস্তান্তর' অনুষ্ঠানে সংগঠনটির সদ্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া কমিটিতে অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি (শিক্ষা ও গবেষণা) সামিরা তাসনীম মিম, সহ-সভাপতি (বিতর্ক) মো. আরিফ, সহ-সভাপতি (প্রশাসন) সীমান্ত বুলবুল সজল, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) নাইম সরকার দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক) তাপসী দে প্রাপ্তি, যুগ্ম সাধারণ সম্পাদক(যোগাযোগ) ভাস্কর দে ধ্রুব, সাংগঠনিক সম্পাদক জাফর ইমাম, সহ-সাংগঠনিক সম্পাদক জয় ভূষণ দেবনাথ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক ইমরান হোসেন, দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান, অর্থ সম্পাদক আসিফা মেহজাবিন প্রমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সারা সুলতানা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মার্জিয়া আলম নিশা, অনুষ্ঠান সম্পাদক মাে: ওবায়দুল্লাহ, কার্যনির্বাহী সদস্য সামিয়া ইসলাম আনিকা, নওরীন রহমান, ওয়াসিফ ফুয়াদ সিয়াম, সাদিয়া সরোয়ার উল্লাস, রাইসা আদিবা রাহা।

অনুষ্ঠানের প্রথম অংশে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে অংশ নেন খুলনা বিশ্ববিদ্যালয়ের তারিক ইবনে হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাফিসা সাদাফ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেহরাব সাদাত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক তাপসী দে প্রাপ্তি, জাফর ইমাম ও আহনাফ তাহমিদ খান রাইয়ান।

বিতর্কে স্পিকারের দায়িত্ব পালন করেন ডিএসই ও জেইউডিও'র সাবেক সভাপতি মুশফিক উস সালেহীন।

নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর অংশে আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির মডারেটর ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. খন্দকার মো. আশরাফুল মুনিম, ডিএসই'র প্রতিষ্ঠাকালীন সভাপতি ও গবেষক ড. ওমর ফারুক সুজন, জেইউডিও'র সাধারণ সম্পাদক ফারহান আনজুম করিম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমি বৃষ্টি এবং সভাপতিত্ব করে ক্লাবের সদ্য সাবেক সভাপতি রেদোয়ান হোসেন।

ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার দায় কার, সমাধান কী
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬
ট্রাম্পের আপত্তির মুখে নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প…
  • ১৬ অক্টোবর ২০২৬