অভিযানের পর ঢাবির দুই হলের ৬ রুম সিলগালা

২৭ জুন ২০২১, ০৮:০৯ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হলে তল্লাশি চালায় কর্তৃপক্ষ ও পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হলে তল্লাশি চালায় কর্তৃপক্ষ ও পুলিশ © সংগৃহীত

আবাসিক হল বন্ধ থাকা সত্ত্বেও অনেকে অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রক্টরিয়াল টিম। এ সময় সলিমুল্লাহ মুসলিম হল এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে তল্লাশি চালিয়ে অন্তত ছয়টি রুম সিলগালা করে দেওয়া হয়েছে।

এর আগে টিএসসি এলাকা থেকে ৫ বহিরাগতকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৬ জুন) দিবাগত মধ্যরাতে এ অভিযান চালানো হয়। দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী।

দুইটি হলের সিলগালা করা ছয় রুমের মধ্যে রয়েছে, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ৩০১, ৩০২ ও ৩০৩ নম্বর রুম এবং সলিমুল্লাহ মুসলিম হলের ২৫, ২৯ ও ৩৯ নম্বর রুম।

পরে প্রক্টর সাংবাদিকদেরকে বলেন, ‘আমি নিজে অবস্থান করে দুটি হলে অভিযান চালিয়েছি। দুই হলের ছয়টি রুম সিলগালা করা হয়েছে।জহুরুল হক হলে অভিযানের খবর পেয়ে রুমে অবস্থানকারীরা পালিয়ে যায়। তবে তাদের উপস্থিতির আলামত পেয়েছি, বাতিও জ্বালছিল। আর এসএম হলে একজন শিক্ষার্থীকে পাওয়া গেছে। প্রভোস্টকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, ‘যেসব রুমে অবস্থানের আলামত পাওয়া গেছে সেগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি।’

এ ছাড়া এসএম হলের প্রভোস্ট অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘এই হলে কেউ অবস্থান করেনি। একজন শিক্ষার্থী তালা দেয়ায় বের হতে পারেনি। তাকে বের করে দেয়া হয়েছে। সন্ধ্যায় হল গেট বন্ধ করে দেয়া হয়।’ সবকিছু নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।

সহকারী প্রক্টর অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন জানান, আবাসিক হল বন্ধ থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের কেউ হলে অবস্থান করছে কিনা দেখতে রেড দিয়েছি। জহুরুল হক হলের ৩০১, ৩০২, ৩০৩ নম্বর রুম সিলগালা করা হয়েছে। তবে তাদের রুমে কাওকে পাওয়া যায়নি।

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে চাকরি, আবেদন ১৩ সেপ…
  • ১৮ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে ‘শহীদ আসিফ হাসান’ স্মরণসভা
  • ১৮ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় টিউশন ফি ছাড়াও যেসব বিষয়ে হিসাব রাখা জরু…
  • ১৮ আগস্ট ২০২৬
সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদ…
  • ১৮ আগস্ট ২০২৬
হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলা: তিন মাসেও হয়নি চূড়া…
  • ১৮ আগস্ট ২০২৬
ময়মনসিংহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মা…
  • ১৮ আগস্ট ২০২৬