চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

২৬ জুন ২০২১, ০৮:২৪ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কঠোর লকডাউন ঘোষণা করায় আগামীকাল রবিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার (২৬ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারি সিদ্ধান্তে সারাদেশে লকডাউন ঘোষণা করায় চবির সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পরীক্ষা গ্রহণ বন্ধ থাকবে।

এর আগে, গত ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আবাসিক হলগুলো বন্ধ রেখে সশরীরে সব ধরনের একাডেমিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে বিভিন্ন বিভাগ পরীক্ষার রুটিন প্রকাশ করে। পরে গত ১০ জুন থেকে বিভিন্ন বিভাগের অসমাপ্ত পরীক্ষা নেয়া শুরু হয়। ইতোমধ্যে বিভিন্ন বিভাগের পরীক্ষা সমাপ্তও হয়েছে।

পড়ুন: শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দেয়ার দাবি চবি ছাত্র ইউনিয়নের

লকডাউন ঘোষণা আসলে চরিব সব পরীক্ষা স্থগির করা হবে বলে গতকাল শুক্রবারেই জানিয়েছেন অধ্যাপক বেনু কুমার। তিনি বলেছেন, সরকার যদি সারাদেশ শাটডাউনের সিদ্ধান নেয়, আমরা তৎক্ষনাৎ সব ধরনের পরীক্ষা স্থগিত করে দেবো। সরকারি সিদ্ধান্তের বাইরে পরীক্ষা নেয়া যাবে না।

এরপর এদিন রাতে সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে ‘কঠোর লকডাউন’ জারি থাকবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। একইসঙ্গে এবারের নির্দেশনায় সবাইকে ঘরে থাকতে হবে।

হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলা: তিন মাসেও হয়নি চূড়া…
  • ১৮ আগস্ট ২০২৬
ময়মনসিংহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মা…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে ভ…
  • ১৮ আগস্ট ২০২৬
৬ জেলায় অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস, আবেদন ২৭ আগস্ট পর্যন…
  • ১৮ আগস্ট ২০২৬
কেমব্রিজ ইন্টারন্যাশনালের ও লেভেলের ফল প্রকাশ
  • ১৮ আগস্ট ২০২৬
বেরোবি উপাচার্যের আপ্যায়ন ব্যয় সাড়ে ১৬ লাখ টাকা 
  • ১৮ আগস্ট ২০২৬