দক্ষ স্নাতক তৈরির সেরা প্রতিষ্ঠান আইবিএ: ভিসি

২৬ জুন ২০২১, ০৭:২৫ PM
অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানা ও অতিথিবৃন্দ

অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানা ও অতিথিবৃন্দ © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ঢাবির ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) হচ্ছে দক্ষ ও মানসম্পন্ন বিজনেস গ্র্যাজুয়েট তৈরির একটি অন্যতম সেরা ইনস্টিটিউট।

শনিবার (২৬ জুন) আইবিএ’র ৫৩তম গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আখতারুজ্জামান আইবিএ গ্র্যাজুয়েটদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আইবিএ’র শিক্ষার্থীরা মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে সুনাগরিক হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনসহ সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে এই ইনস্টিটিউটের গ্র্যাজুয়েটবৃন্দ স্ব স্ব কর্মক্ষেত্রে অনন্য অবদান রাখবেন বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ারের সভাপতিত্বে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে গ্র্যাজুয়েশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিবিএ’র প্রোগ্রাম কো-অডির্নেটর ড. রেজওয়ানুল হক খান এবং আইবিএ ক্যারিয়ার সেন্টারের কো-অডির্নেটর মো. ইফতেখারুল আমিন।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের বিবিএ, এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ এবং ডিবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করা হয়।

হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলা: তিন মাসেও হয়নি চূড়া…
  • ১৮ আগস্ট ২০২৬
ময়মনসিংহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মা…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে ভ…
  • ১৮ আগস্ট ২০২৬
৬ জেলায় অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস, আবেদন ২৭ আগস্ট পর্যন…
  • ১৮ আগস্ট ২০২৬
কেমব্রিজ ইন্টারন্যাশনালের ও লেভেলের ফল প্রকাশ
  • ১৮ আগস্ট ২০২৬
বেরোবি উপাচার্যের আপ্যায়ন ব্যয় সাড়ে ১৬ লাখ টাকা 
  • ১৮ আগস্ট ২০২৬