‘শাটডাউন’ ঘোষণা আসলে চবির সব পরীক্ষা স্থগিত

২৫ জুন ২০২১, ০৮:৪১ PM
 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

দেশে ১৪ দিনের ‘শাটডাউন’ ঘোষণা করা হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরও (চবি) সব ধরনের পরীক্ষা স্থগিত করা হবে। আজ শুক্রবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক বেনু কুমার বলেন, সরকার যদি সারাদেশ শাটডাউনের সিদ্ধান নেয়, আমরা তৎক্ষনাৎ সব ধরনের পরীক্ষা স্থগিত করে দেবো। সরকারি সিদ্ধান্তের বাইরে পরীক্ষা নেয়া যাবে না। এ বিষয়ে নোটিশের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

তিনি বলেন, যতদিন শাটডাউন চলবে, ততদিনই পরীক্ষা স্থগিত থাকবে। কারণ অনলাইনে পরীক্ষার প্রস্তাব একাডেমি কাউন্সিল অনুমোদন করেনি। পরীক্ষার কারিকুলামও ঠিক হয়েছে স্বাভাবিক পদ্ধতি বিবেচনায়।

সেশন জটের ব্যাপারে উপ-উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো সেশন জট নেই। সব ছুটি বাদ দিয়ে পরবর্তীতে আমরা সেশন জটের সমস্যা নিরসন করবো। করোনার কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষা দিতে না পারে তাহলে আমরা প্রয়োজনে আলাদাভাবে পরীক্ষা নেবো।

প্রসঙ্গত, গত ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আবাসিক হলগুলো বন্ধ রেখে সশরীরে সব ধরনের একাডেমিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে বিভিন্ন বিভাগ পরীক্ষার রুটিন প্রকাশ করে।

এর আগে, গত ১০ জুন থেকে বিভিন্ন বিভাগের অসমাপ্ত পরীক্ষা নেয়া শুরু হয়। ইতোমধ্যে বিভিন্ন বিভাগের পরীক্ষা সমাপ্তও হয়েছে।

এদিকে, করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ ভিত্তিতে যেকোনো সময় সারা দেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শাটডাউন’র ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ যৌক্তিক। সরকারেরও এই ধরনের প্রস্তুতি আছে।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬