ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

২৫ জুন ২০২১, ০৯:২১ AM

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৪ জুন) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর নাম রাজিব সোহাগ। সে ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি সিলেটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। তিনি বলেন, গতকাল রাতে সোহাগ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। আমরা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে পরবর্তীতে তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি পারিবারিক কিছু কারণে সোহাগ হতাশায় ছিল। এই কারনেই সে আত্মহত্যার চেষ্টা করেছে। বর্তমানে সোহাগের অবস্থা আশঙ্কামুক্ত।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬