শীঘ্রই করোনা ভ্যাকসিন পেতে যাচ্ছেন রাবির আবাসিক শিক্ষার্থীরা

২৫ জুন ২০২১, ১২:৪৫ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক শিক্ষার্থীদের করোনা ভাইরাসের ভ্যাকসিন দেবে সিভিল সার্জন। এই সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন তারা। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিভিল সার্জন কর্তৃক একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে তারা শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীদের ভ্যাকসিন দেবে। এজন্য আমাদের নিকট আবাসিক শিক্ষার্থীদের তালিকা চেয়েছেন। আইসিটি সেন্টারে এর আগে শিক্ষার্থীরা টিকার পেতে আবেদন করেছে। এরপরও আইডি কার্ড না থাকার কারণে অনেক আবাসিক শিক্ষার্থী আবেদন করতে পারেনি। তাই হলের প্রধ্যক্ষদের নিকট আবাসিক শিক্ষার্থীদের তালিকা চাওয়া হয়েছে। পরে আইসিটি সেন্টারের প্রাপ্ত তালিকা ও হল প্রধ্যক্ষদের তালিকা মিলিয়ে তাদের নিকট পাঠানো হবে। যেসব আবাসিক শিক্ষার্থীরা আইডি কার্ডের জন্য আবেদন করতে পারেনি তাদের তালিকাও পাঠানো হবে।

আজিজুর রহমান আরো বলেন, আগামী সপ্তাহের সোমবার অথবা মঙ্গলবার তালিকা পাঠিয়ে দেবো। এর কিছুদিন পরেই শিক্ষার্থীরা টিকা পেয়ে যাবে। এখন মেডিকেল শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছে। তাদের পর্ব শেষ হলেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা টিকা পাবে আশা করা যাচ্ছে।

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে চাকরি, আবেদন ১৩ সেপ…
  • ১৮ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে ‘শহীদ আসিফ হাসান’ স্মরণসভা
  • ১৮ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় টিউশন ফি ছাড়াও যেসব বিষয়ে হিসাব রাখা জরু…
  • ১৮ আগস্ট ২০২৬
সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদ…
  • ১৮ আগস্ট ২০২৬
হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলা: তিন মাসেও হয়নি চূড়া…
  • ১৮ আগস্ট ২০২৬
ময়মনসিংহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মা…
  • ১৮ আগস্ট ২০২৬