ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগস্টে

২৪ জুন ২০২১, ০৪:৪৩ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী আগস্ট মাসেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বৃহস্প্রতিবার (২৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশনে তিনি একথা জানান।

উপাচার্য তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট বিশিষ্ট শিক্ষাবিদসহ বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষার্থীদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে, প্রতিষ্ঠিত গ্রহণযোগ্য ব্যবস্থা সমুন্নত রাখাসহ বিভিন্ন যৌক্তিক কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিতে হয়েছে। একইসঙ্গে, দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি ও আর্থিক সংশ্লেষণ বিষয়টির লাঘবে উদ্যোগ গ্রহণের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলর এর সদয় পরামর্শ ও দিকনির্দেশনা গ্রহণ করতে হয়েছে।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, সবকিছু বিবেচনায় বিকেন্দ্রীকরণ নীতিতে দেশের বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য ভর্তি কমিটি সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীরা পছন্দমতো নিকটবর্তী পরীক্ষা কেন্দ্রে স্বল্পশ্রমে ও সময়ে এবং সাশ্রয়ী খরচে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এতে অভিভাবকদের হয়রানি কমবে। প্রথমবারের মতো ঢাকার বাইরে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজন একটি যুগান্তকারী সিদ্ধান্ত। একটি বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন: করোনা পরিস্থিতি খারাপ হলে পেছাবে ঢাবির ভর্তি পরীক্ষা

ভর্তির তারিখের বিষয়ে তিনি বলেন, মে মাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত থাকলেও কোভিড-উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষা এখন আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট ইউনিট প্রধান ডিনগণ ইতোমধ্যে’ তাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন।

নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬
ঢাবি-জাবির যে তরুণরা মেডিকেলে ডিসকাউন্টের জন্য শিবিরকে ভোট …
  • ১৮ আগস্ট ২০২৬
শ্রেণিকক্ষেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্বারী ইব্রাহীম
  • ১৮ আগস্ট ২০২৬
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে চাকরি, আবেদন ১৩ সেপ…
  • ১৮ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে ‘শহীদ আসিফ হাসান’ স্মরণসভা
  • ১৮ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় টিউশন ফি ছাড়াও যেসব বিষয়ে হিসাব রাখা জরু…
  • ১৮ আগস্ট ২০২৬