৪৭ কোটি টাকা ঘাটতিতে ঢাবির এবারের বাজেট

২৪ জুন ২০২১, ০৪:৩৩ PM
বাজেট অধিবেশন

বাজেট অধিবেশন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৮শ’ ৩১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট উপস্থাপন করেছেন। এ  বাজেটে ৪৭ কোটি ৫২ লাখ ৪২ হাজার টাকা ঘাটতি রয়েছে ।

আজ বৃহস্পতিবার ( ২৪ জুন) বেলা ৩টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অধিবেশন  এ তথ্য জানানো হয়। সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধিবেশনে সভাপতিত্ব করছেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সালের ৭৭৪ কোটি ২৮ লাখ ৪২ হাজার টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করেছেন ঢাবি উপাচার্য। ২০২০-২১ অর্থ বছরের মূল বাজেট ছিল ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকা। ৯৫ কোটি ২৭ লাখ ৫৮ হাজার কমিয়ে সংশোধিত বাজেট দাঁড়ায় ৭৭৪ কোটি ২৮ লাখ ৪২ হাজার টাকা।

উক্ত সংশোধিত বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে অনুদান ৬৬৬ কোটি ৭৬ লাখ টাকা এবং নিজস্ব আয় হিসেবে ৬০ কোটি টাকা সহ আয় ধরা হয়েছে ৭৩৩ কোটি ৬ লাখ টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৪৭ কোটি ৫২ লাখ ৪২ হাজার টাকা মাত্র যা মোট প্রাক্কলিত ব্যয়ের ৬ দশমিক ১৪ শতাংশ।

চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে সিনেটের এই বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬