স্বাক্ষর জালিয়াতি করায় জাবি ছাত্র ইউনিয়ন নেতাকে বহিষ্কার

২৩ জুন ২০২১, ০৪:৪৪ PM
 মিখা পিরেগু

মিখা পিরেগু © ফাইল ছবি

স্বাক্ষর জালিয়াতি ও সেই তথ্য গোপন করার দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মিখা পিরেগুকে কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৩ জুন) সংগঠনের দফতর সম্পাদক মাহির শাহরিয়ার রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে ১৪ জুন তারিখে কারণ দর্শানো নোটিশ পাঠিয়ে ৭২ ঘণ্টার ভেতর নোটিশের উত্তর দিতে বলা হয়। তিনি নির্ধারিত সময়ের মধ্যে নেটিশের উত্তর দেননি। নোটিশের উত্তর না দেওয়ায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।  

‘স্বাক্ষর জালিয়াতি ও জালিয়াতির তথ্য গোপন করার দায়ে সংগঠনের গঠনতন্ত্রের ৫৬(গ) ধারা অনুযায়ী তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে মিখা পিরেগুকে স্বাক্ষর জালিয়াতির তথ্য গোপনে সহযোগিতা করায় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নজির আমিন চৌধুরী জয়ের সদস্যপদ স্থগিত করা হলো। ’
 
মিখা পিরেগুকে গত ১৩ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় স্বাক্ষর জালিয়াতির দায়ে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়। এরপরই কেন্দ্রীয় সংগঠন এ সিদ্ধান্ত নেয়।
 

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬