ভর্তি পরীক্ষার্থীদের টিকা দেয়ার দাবি ঢাবি অধ্যাপক সাদেকা হালিমের

২৩ জুন ২০২১, ০৪:৪০ PM
অধ্যাপক সাদেকা হালিম ও ঢাবি লোগো

অধ্যাপক সাদেকা হালিম ও ঢাবি লোগো © ফাইল ফটো

চলমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজন করতে পারছে না বিশ্ববিদ্যালয়গুলো। এই অবস্থায় ভর্তি পরীক্ষার্থীদেরও করোনা টিকা দেয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম।

বুধবার (২৩ জুন) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ দাবি জানান ঢাবির এই অধ্যাপক।

অধ্যাপক সাদেকা হালিম বলেন, যারা ভর্তি পরীক্ষার্থী আছেন তাদেরও ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন না দিলে এত বড় পাবলিক পরীক্ষা আয়োজন করা অত্যন্ত কঠিন। টিকা না দিলে আমাদের হার্ড ইমিউনিটি তৈরি হবে না।

আরও পড়ুন: করোনা পরিস্থিতি খারাপ হলে পেছাবে ঢাবির ভর্তি পরীক্ষা

তিনি আরও বলেন, আমেরিকায় ১২ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন দেয়া হচ্ছে। আমি আমেরিকার সাথে আমাদের তুলনা করবো না। আমাদের পাশের দেশ ভারতেও কম বয়সীদের ভ্যাকসিন দেয়া হচ্ছে। ফলে সেখানে করোনা সংক্রমণ কমে আসছে। এই অবস্থায় আমাদের গণহারে টিকাদান শুরু করা উচিত। 

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬