করোনা পরিস্থিতি খারাপ হলে পেছাবে ঢাবির ভর্তি পরীক্ষা

২৩ জুন ২০২১, ০৩:২৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

দেশে চলমান করোনা ভাইরাস পরিস্থিতি যদি আরও খারাপ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানো হবে। তবে এ বিষয়ে এখনি কোনো সিদ্ধান্ত নিতে চায় না ঢাবি। পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখেই সিদ্ধান্ত নিতে চায় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। এই অবস্থায় ঢাবির অনেক শিক্ষক বিশ্ববিদ্যালয়ে আসছে না। ফলে ভর্তি পরীক্ষা সংক্রান্ত অনেক কাজই তারা করতে পারছে না। এই অবস্থা অব্যাহত থাকলে জুলাইয়ের ৩১ তারিখ থেকে ভর্তি পরীক্ষা শুরু করা কঠিন হয়ে যাবে।

সূত্র আরও জানায়, শিক্ষকরা অনুপস্থিত থাকলেও ভর্তি পরীক্ষার অনেক কাজ গুছিয়ে নেয়া হচ্ছে। আগামী ৩১ জুলাই থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিয়েই এগোচ্ছে তারা। তবে সংক্রমণ পরিস্থিতি এভাবে বাড়তে থাকলে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত আসতে পারে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, করোনা পরিস্থিতি কোন দিকে যায় সেটি পর্যবেক্ষণ করে আমাদের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সংক্রমণ পরিস্থিতি যদি এমনই থাকে অথবা আরও খারাপ হয় তখন ভর্তি পরীক্ষা পেছানো ছাড়া আর উপায় থাকবে না।

তিনি আরও বলেন, আমাদের শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তাটা আগে। তবে পরীক্ষার বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। আমাদের হাতে এখনো এক মাস সময় আছে। পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখে আমাদের উপাচার্য মহোদয়, একাডেমিক কাউন্সিল ও ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে করোনা পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখেই ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের হাতে এখনো অনেক সময় আছে। এ বিষয়ে এখনি সিদ্ধান্ত নেয়ার কিছু নেই৷ আমরা করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি কোন দিকে যায় সেটি দেখেই সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, আগামী ৩১ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জুলাই, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ আগস্ট, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৭ আগস্ট, ১৩ আগস্ট ‘গ’ ইউনিট ও ১৪ আগস্ট ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে চাকরি, আবেদন ১৩ সেপ…
  • ১৮ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে ‘শহীদ আসিফ হাসান’ স্মরণসভা
  • ১৮ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় টিউশন ফি ছাড়াও যেসব বিষয়ে হিসাব রাখা জরু…
  • ১৮ আগস্ট ২০২৬
সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদ…
  • ১৮ আগস্ট ২০২৬
হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলা: তিন মাসেও হয়নি চূড়া…
  • ১৮ আগস্ট ২০২৬
ময়মনসিংহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মা…
  • ১৮ আগস্ট ২০২৬