শোকবার্তায় ঢাবি ভিসি

প্রকাশনা শিল্পকে আন্তর্জাতিক উচ্চতায় পৌঁছে দিয়েছেন মহিউদ্দিন আহমেদ

২৩ জুন ২০২১, ১১:৫৯ AM
মহিউদ্দিন আহমেদ ও মো. আখতারুজ্জামান

মহিউদ্দিন আহমেদ ও মো. আখতারুজ্জামান © টিডিসি ফটো

দেশের অন্যতম প্রবীণ প্রকাশক ও দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বুধবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক শোক বার্তা এ কথা জানো হয়েছে।

মহিউদ্দিন আহমেদকে একজন ইমেরিটাস পাবলিশার উল্লেখ করে শোকবার্তায় উপাচার্য বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে পাঠাভ্যাস সংস্কৃতির বিকাশ ঘটানোর কর্মকৌশল উদ্ভাবনে তিনি ছিলেন পথিকৃৎ। বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ও গুণগত মানসম্পন্ন অসংখ্য গ্রন্থ প্রকাশ করে দেশের প্রকাশনা শিল্পকে তিনি আন্তর্জাতিক উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তিনি ছিলেন অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন গুণী মানুষ। প্রকাশনা শিল্পের গুণগত মানোন্নয়ন ও বিকাশে অনন্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মহিউদ্দিন আহমেদ সোমবার (২১ জুন) দিবাগত রাতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে চাকরি, আবেদন ১৩ সেপ…
  • ১৮ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে ‘শহীদ আসিফ হাসান’ স্মরণসভা
  • ১৮ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় টিউশন ফি ছাড়াও যেসব বিষয়ে হিসাব রাখা জরু…
  • ১৮ আগস্ট ২০২৬
সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদ…
  • ১৮ আগস্ট ২০২৬
হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলা: তিন মাসেও হয়নি চূড়া…
  • ১৮ আগস্ট ২০২৬
ময়মনসিংহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মা…
  • ১৮ আগস্ট ২০২৬