রাবিতে নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগ নেতাদের আন্দোলন স্থগিত

২২ জুন ২০২১, ০১:৫০ PM
রাবিতে নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগ নেতাদের আন্দোলন স্থগিত

রাবিতে নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগ নেতাদের আন্দোলন স্থগিত © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাডহকে নিয়োগ পাওয়া ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগ নেতা ওমর ফারুক ফারদিন।

তিনি বলেন, আমাদের দাবির বিষয়টি রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আয়েন উদ্দীন এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু ভাইকে জানিয়েছি। তারা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। আমরাও বৈঠকে ছিলাম। সমস্যা সমাধানে আলোচনা করেছেন। আগামী কয়েকদিনের মধ্যে সমস্যার সুষ্ঠু ও দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। তাদের আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত করছি।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়োগ সংক্রান্ত। নিয়োগপ্রাপ্তদের আন্দোলনের কারণে ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় অবগত। তাদের নির্দেশে আমরা এখানে আলোচনায় বসেছি। আলোচনা ফলপ্রসূ হয়েছে। তারা সমাধানের আশ্বাস দিয়েছেন আর আমরা আন্দোলন স্থগিত করার কথা দিয়েছি। এ সময় পাশে থাকা রুটিন উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, আমাদের সংসদ সদস্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে একটা সমাধান বের করবেন।

প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে বিদায়ী উপাচার্য আবদুস সোবহান শেষ কর্মদিবসে ১৩৮ জনকে অ্যাডহকে নিয়োগ দেন। এই নিয়োগকে অবৈধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। ফলে নিয়োগপ্রাপ্তরা এখনও যোগদান করতে পারেননি। কর্মস্থলে যোগদান করানোর দাবিতে তারা গত শনিবার ও রবিবার প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করেন। এতে ফাইন্যান্স কমিটির ও সিন্ডিকেটের সভা স্থগিত করতে বাধ্য হয় প্রশাসন।

উদ্ভূত পরিস্থিতিতে সমাধানে ক্যাম্পাসে বৈঠকে বসেন প্রশাসন ও আন্দোলনকারীরা। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন– রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আয়েন উদ্দীন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। অন্যদিকে প্রশাসনের পক্ষে ছিলেন রুটিন উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। প্রায় তিন ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে বিকাল সাড়ে ৩টার দিকে বের হয়ে আসেন স্থানীয় আওয়ামী লীগ ও আন্দোলনকারী ছাত্রলীগ নেতারা।

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে চাকরি, আবেদন ১৩ সেপ…
  • ১৮ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে ‘শহীদ আসিফ হাসান’ স্মরণসভা
  • ১৮ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় টিউশন ফি ছাড়াও যেসব বিষয়ে হিসাব রাখা জরু…
  • ১৮ আগস্ট ২০২৬
সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদ…
  • ১৮ আগস্ট ২০২৬
হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলা: তিন মাসেও হয়নি চূড়া…
  • ১৮ আগস্ট ২০২৬
ময়মনসিংহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মা…
  • ১৮ আগস্ট ২০২৬