আন্তর্জাতিক সম্মেলনের কো-চেয়ার জাবি অধ্যাপক

২২ জুন ২০২১, ০৯:২৭ AM
ড. শেখ তৌহিদুল ইসলাম

ড. শেখ তৌহিদুল ইসলাম © টিডিসি ফটো

থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি আয়োজিত ‘ডিজাস্টার রিলায়েন্স অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর পরিচালক অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম।

এছাড়া এই সম্মেলনে জাবির আরও দুই অধ্যাপক ‘বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা’ বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপনা করবেন। তারা হলেন- ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা ও অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

আগামী ২৪ ও ২৫ জুন এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান অধ্যাপক শেখ তৌহিদুল ইসলাম। সম্মেলনের দ্বিতীয় দিনে একটি সেশনের তিনি কো-চেয়ারের দায়িত্ব পালন করবেন। তিনি এর আগে প্রথম সম্মেলনটিতেও অংশ নিয়েছিলেন।

এই বিষয়ে তিনি বলেন, সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত গবেষকরা উপস্থিত থাকবেন। সেখানে অংশ নিতে পারাটা অত্যন্ত আনন্দের এবং একইসাথে গর্বের। এটি আমার এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই সম্মানের একটি বিষয়।

উল্লেখ্য, অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম গত দুই দশক ধরে পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। তিনি ডারহাম বিশ্ববিদ্যালয় (যুক্তরাজ্য) থেকে কমনওয়েলথ বৃত্তি প্রোগ্রাম-এর অধীনে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন।

তিনি ৬০০টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন, পিয়ার রিভিউ জার্নাল বইয়ে ৪০টি গবেষণা নিবন্ধ প্রকাশ করেছেন। ড. তৌহিদুল ইসলাম ও ড. পল এর যৌথ সম্পাদনায় ওয়ার্ল্ড লিডিং পাবলিশিং হাউস রাউটলেজ থেকে ‘জিওগ্রাফি ইন কনসেপ্টস মেথডস অ্যান্ড অ্যাপ্লিকেশনস’ শীর্ষক একটি বই প্রকাশিত হয়েছে।

অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬
ঢাবি-জাবির যে তরুণরা মেডিকেলে ডিসকাউন্টের জন্য শিবিরকে ভোট …
  • ১৮ আগস্ট ২০২৬
শ্রেণিকক্ষেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্বারী ইব্রাহীম
  • ১৮ আগস্ট ২০২৬
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে চাকরি, আবেদন ১৩ সেপ…
  • ১৮ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে ‘শহীদ আসিফ হাসান’ স্মরণসভা
  • ১৮ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় টিউশন ফি ছাড়াও যেসব বিষয়ে হিসাব রাখা জরু…
  • ১৮ আগস্ট ২০২৬