ঢাবির অনলাইন ভর্তি কার্যক্রম শুরু আজ রাত ৮টা থেকে

২১ জুন ২০২১, ০৭:২৬ PM
ঢাবি

ঢাবি © ফাইল ফটো

করোনার কারণে দীর্ঘ ১৫ মাস ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ। পরীক্ষা ও নতুন সেমিস্টারে ভর্তি প্রক্রিয়া থমকে আছে অদৃশ্য বেড়াজালে। তাই অনলাইনের মাধ্যমে বিভিন্ন বর্ষ বা সেমিস্টারে ভর্তি কার্যক্রম ও পরীক্ষার জন্য ফরম ফিল-আপের কাজ শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 
সোমবার (২১ জুন) রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাঠ্যক্রমে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি/পুনঃভর্তি শুরু হবে। তবে মাস্টার্স পাঠ্যক্রমে অনলাইন ভর্তি কার্যক্রম আগামী ২৩ জুন থেকে শুরু হবে বলে জানানো হয়৷ 

ভর্তি ও ফরম ফিল-আপ ফি অনলাইনে পরিশোধ করার এই প্রক্রিয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজিটাল প্রযুক্তিতে আরেক ধাপ এগিয়ে গেল যা ডিজিটালাইজেশনের অগ্রযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন মাইলফলকের ছোঁয়া বললেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

সোমবার রাত থেকে অনলাইনে এসব কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি ও পরীক্ষার ফরম ফিল-আপ কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। 

গত বৃহস্পতিবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। 

অনলাইনে ভর্তির জন্য যা লাগবে

বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে গিয়ে ব্যবহারকারীকে একটি নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য শিক্ষার্থীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০-অঙ্কের নিবন্ধন নম্বর প্রদান করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর বা মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর দিতে হবে। 

এসব তথ্য প্রদানের পর শিক্ষার্থীদেরকে তাদের পরীক্ষা ও ফরম পূরণের ফি প্রদান করতে হবে। শিক্ষার্থীরা সব মোবাইল ব্যাঙ্কিং এবং ডেবিট/ ক্রেডিট কার্ডের মাধ্যমে তাৎক্ষণিক অনলাইনে ভর্তি সংক্রান্ত ফি প্রদান করতে পারবে। 

দিতে হবে না ভর্তির ‘বিলম্ব ফি’

শিক্ষার্থীরা তাদের ভর্তি ও পরীক্ষার ফি অনলাইনে পরিশোধ করবে। তবে শিক্ষার্থীদের ভর্তি ও পরীক্ষার ফি ব্যতীত হল এবং বিভাগ/ ইনস্টিটিউটের যাবতীয় পাওনাদি পরীক্ষার পর পরিশোধ করতে পারবেন। করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবার ভর্তির বিলম্ব ফি মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

সার্বিক বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান বলেন, শিক্ষার্থীরা আমাদের দেয়া ওয়েবসাইটে গিয়ে ভর্তি সম্পন্ন করতে পারবে। ভর্তির ফি জনতা ব্যাংকে জমা দিতে পারবে। তাছাড়া বিকাশ, রকেট, নগদ ইত্যাদিসহ প্রায় ৪০টি অনলাইন মাধ্যমে এই ফি-গুলো জমা দিতে পারবে৷ এর মাধ্যমে আপাতত শিক্ষার্থীদের ভর্তি ও পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। বাকি যেসব ফি হল কিংবা বিভাগ/ ইনস্টিটিউটের সঙ্গে সম্পর্কিত সেগুলো বিশ্ববিদ্যালয় খোলার পর পরিশোধ করতে পারবে শিক্ষার্থীরা।

ট্যাগ: ঢাবি
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬