শিক্ষার্থীদের টিকা দিয়ে হল-ক্যাম্পাস খুলে দিন: সঞ্জিত

২১ জুন ২০২১, ০২:০৫ PM
সঞ্জিত চন্দ্র দাস

সঞ্জিত চন্দ্র দাস © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা কার্যক্রমে আওতায় নিয়ে এসে হল-ক্যাম্পাস খুলে দেয়ার দাবি জানিয়েছেন শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। আজ সোমবার (২১ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে থেকে এ দাবি জানানো হয়।

সঞ্জিত বলেন, ইতিমধ্যে করোনা মহামারি কারণে ঢাকা বিশ্বদ্যিালয়সহ সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানসিক টেনশনের মধ্যে রয়েছে। এ অবস্থায় তারা মানসিক বিকারগ্রস্তে পরিণত হয়েছে। দীর্ঘদিন যাবৎ তারা কোন ধরনের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না। একইসঙ্গে দীর্ঘদিন থেকে চাকরিরও কোন পরীক্ষাও হচ্ছে না।

তিনি বলেন, আমরা দেখেছি, শিক্ষার্থীদের এসব হতাশার জায়গা থেকে তারা বিভিন্ন সময় আত্মহত্যার পথ পর্যন্ত বেঁচে নিয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলে দিতে চাই, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাবিসহ সারাদেশের সকল শিক্ষার্থীদেরকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে। টিকা কার্যক্রম সম্পন্ন হলে হল-ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক করে দিতে হবে। আপনাদের রাজনৈতিক কারণে সাধারণ শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে। শিক্ষার্থীরা এটি আর চায় না।

আবাসিক হল খুলে দেয়া প্রাণের দাবি। তিনি বলেন, আমরা বলতে চাই, কেবলমাত্র আবাসিক শিক্ষার্থী নয় আবাসিক-অনাবাসিক সব শিক্ষার্থীকে দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের হল খুলে দেয়ার যে মনোবাসনা রয়েছে সেটির দ্রুত সমাধান করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন হলের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয় শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন।

এবি পার্টির শীর্ষ নেতারা কে কোথায় ঈদুল ফিতরের নামাজ আদায় কর…
  • ২০ মার্চ ২০২৬
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা ও কঠোর শাস্তি দিল ফিফা
  • ২০ মার্চ ২০২৬
বুটেক্সের প্রবাসী অ্যালামনাইদের ঈদ ভাবনা
  • ২০ মার্চ ২০২৬
মেট্রোর বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু, বাবা ছাড়া দুই শিশুসন্তানে…
  • ২০ মার্চ ২০২৬
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন রাজশাহীর এক গ্রামের মান…
  • ২০ মার্চ ২০২৬
সুখী দেশের তালিকায় টানা ৯ বার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence