ঢাবিতে সশরীরে পরীক্ষা, উপস্থিতি শতভাগ

২০ জুন ২০২১, ০৩:৪০ PM
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে চলছে পরীক্ষা

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে চলছে পরীক্ষা © সংগৃহীত

অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর ওই পরীক্ষায় পরীক্ষার্থী অংশগ্রহণ ছিল শতভাগ। বিভাগের শিক্ষকদের সহায়তায় যাদের থাকার ব্যবস্থা নেই সেই সব শিক্ষার্থীদের সমস্যার সমাধান করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে করোনাকালে আবাসিক হল খোলা হবে না- এমন শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

ওই ঘোষণার পর চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টারের পরীক্ষা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ। রবিবার (২০ জুন) দুপুর ১২টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভাগের চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টারের ৮১ জন শিক্ষার্থীর সবাই পরীক্ষায় অংশ নিয়েছেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, প্রতিবছর বিভিন্ন পরীক্ষা নিতে গিয়ে দেখা যায় অনেক শিক্ষার্থী অনুপস্থিত থাকে। তবে করোনার মধ্যে চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টারের পরীক্ষায় শতভাগ উপস্থিতি দেখা গেছে। শিক্ষার্থীদের মধ্যে অনেকের আবাসিক সুবিধা ছিল না। আমরা বিভাগের শিক্ষকদের সহায়তায় শিক্ষার্থীদের এই সমস্যা সমাধান করার চেষ্টা করেছি।

স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তিনি বলেন, সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হয়েছে। এক টেবিল পরপর পরীক্ষার্থীদের বসানো হয়েছে এবং মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে।

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সিনিয়র এ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বিভাগের চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টারের প্রথম দিনের পরীক্ষা আজকে সরাসরি অনুষ্ঠিত হয়েছে। বাকীগুলো যথাক্রমে ২২, ২৪ ও ২৬ তারিখে অনুষ্ঠিত হবে এবং ২৭ তারিখে ভাইভা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, খুবই সুন্দরভাবে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উপস্থিত ছিল। শিক্ষার্থীরা আন্তরিকতার সঙ্গে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে পরীক্ষায় অংশ নিয়েছে।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬