জাবি ভর্তি আবেদন শুরু, যেভাবে আবেদন করবেন

২০ জুন ২০২১, ১১:৫৩ AM

© ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি আবেদন শুরু হয়েছে। আজ রবিবার (২০ জুন) দুপুর ১২টা হতে ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন। ভর্তির জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন আগামী ৩১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

অনলাইনের (https://juniv-admission.org) মাধ্যমে আবেদনপত্র পূরণ করে মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে শিক্ষার্থীদের।

ভর্তি আবেদন প্রক্রিয়ার ধাপসমূহ দেখতে এখানে ক্লিক করুন

আবেদন ফি
A, B, C, D এবং E ইউনিটের প্রতিটির জন্য ৬০০ টাকা এবং C1, F, G, H এবং I ইউনিটের প্রতিটির জন্য ৪০০ টাকা (সার্ভিস ফিসহ)।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা
১) ২০১৭ সাল ও তার পরবর্তী বছরসমূহের মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০১৯ ও ২০২০ উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

২) মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার ৪র্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে।

৩) জি.সি.ই: ২০১৫ সাল থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত ও লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং ২০১১ অথবা ২০২০ সালের এ লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তাদের ও লেভেল এবং এ লেভেলের মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড ও ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড থাকতে হবে।

৪) প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী যে কোন ইউনিটে আবেদন করতে পারবে।

ভর্তি পরীক্ষার তারিখ
ভর্তি আবেদনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি এবং ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও পরীক্ষার পূর্বে বিস্তারিত ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬