ফুটন্ত কিশোর ক্লাবের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৮ জুন ২০২১, ১০:৫৫ PM
সংগঠনটির বৃক্ষরোপণ কর্মসূচি

সংগঠনটির বৃক্ষরোপণ কর্মসূচি © টিডিসি ফটো

কক্সবাজার জেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফুটন্ত কিশোর ক্লাব’ সদর উপজেলা টিমের উদ্যোগে মাসব্যাপী “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২১” শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) থেকে এ কর্মসূচি শুরু হয়।

আগামী ১৭ জুলাই পর্যন্ত মাসব্যাপী এই বৃক্ষরোপণ অভিযান চলমান থাকবে। প্রথম ধাপে কক্সবাজার সরকারি কলেজ ও ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ১০০টি গাছ রোপন করার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।

মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুটন্ত কিশোর ক্লাব কক্সবাজার সদর উপজেলার উপদেষ্টা রেজাউল করিম, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় পরিষদ সভাপতি সাখাওয়াত হোসেন আদনান।

আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদর উপজেলার সভাপতি মো. আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম ও পাঠশালা মনিটরিং বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান, পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাসেল রহমান, দপ্তর সম্পাদক শাহীন আলম, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোস্তাফা কামাল, সদস্য আমিন, ইয়াছিন, সামিরসহ প্রমুখ।

এ সময় ফুটন্ত কিশোর ক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় পরিষদ সভাপতি সাখাওয়াত হোসেন আদনান বলেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু। এই বৃক্ষ আছে বলেই আমরা বাঁচি। আমাদের বাঁচতে হলে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।

শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষক সাময়িক ব…
  • ১৯ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনির স্বামী আর নেই
  • ১৯ আগস্ট ২০২৬
বিসিএসে সুপারিশপ্রাপ্ত তানভীরের আর যোগ দেওয়া হলো না, রেললাই…
  • ১৯ আগস্ট ২০২৬
জন্মদিনের দাওয়াত দিয়ে যুবককে মারধর, ১০ লাখ টাকা দাবি, ইউনিয়…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬
ঢাবি-জাবির যে তরুণরা মেডিকেলে ডিসকাউন্টের জন্য শিবিরকে ভোট …
  • ১৮ আগস্ট ২০২৬