জাবি ভর্তি আবেদন শুরু রবিবার, বিজ্ঞপ্তি প্রকাশ

১৮ জুন ২০২১, ০৭:১২ PM
অনলাইনে শুরু হবে ভর্তি আবেদন

অনলাইনে শুরু হবে ভর্তি আবেদন © ফাইল ফটো

আগামী রবিবার (২০ জুন) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চলতি বছরের (২০২০-২১ শিক্ষাবর্ষ) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে।

এদিন দুপুর ১২টায় অনলাইনে (https://juniv-admission.org) অবেদন শুরু হয়ে চলবে আগামী আগামী ৩১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আজ শুক্রবার (১৮ জুন) জাবির ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিবচালনা কমিটির সচিব মো. আবু হাসান স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার আবেদনের বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদন ফি
A, B, C, D এবং E ইউনিটের প্রতিটির জন্য ৬০০ টাকা এবং C1, F, G, H এবং I ইউনিটের প্রতিটির জন্য ৪০০ টাকা (সার্ভিস ফিসহ)।

ভর্তি পরীক্ষার তারিখ
আবেদনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি এবং ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও পরীক্ষার পূর্বে বিস্তারিত ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা
১) ২০১৭ সাল ও তার পরবর্তী বছরসমূহের মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০১৯ ও ২০২০ উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

২) মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার ৪র্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে।

৩) জি.সি.ই: ২০১৫ সাল থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত ও লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং ২০১১ অথবা ২০২০ সালের এ লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তাদের ও লেভেল এবং এ লেভেলের মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে B গ্রেড ও ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড থাকতে হবে।

৪) প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী যে কোন ইউনিটে আবেদন করতে পারবে।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence