ভর্তি ও পরীক্ষার রেজিষ্ট্রেশন অনলাইনে করতে পারবে ঢাবি শিক্ষার্থীরা

১৮ জুন ২০২১, ১২:০২ PM
ঢাকা বিশ্বিদ্যালয়

ঢাকা বিশ্বিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও মাস্টার্স ভর্তি ও বিভিন্ন বর্ষের পরীক্ষার রেজিষ্ট্রেশন (ফরম ফিলাম) অনলাইনে করতে পারবে শিক্ষার্থীরা। আগামী সোমবার (২১ জুন) থেকে এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শুক্রবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভর্তি বিলম্ব ফি মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ভর্তি ও পরীক্ষার ফি ছাড়া যাবতীয় ফি পরীক্ষার পর আদায়ের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ।

শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষক সাময়িক ব…
  • ১৯ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনির স্বামী আর নেই
  • ১৯ আগস্ট ২০২৬
বিসিএসে সুপারিশপ্রাপ্ত তানভীরের আর যোগ দেওয়া হলো না, রেললাই…
  • ১৯ আগস্ট ২০২৬
জন্মদিনের দাওয়াত দিয়ে যুবককে মারধর, ১০ লাখ টাকা দাবি, ইউনিয়…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬
ঢাবি-জাবির যে তরুণরা মেডিকেলে ডিসকাউন্টের জন্য শিবিরকে ভোট …
  • ১৮ আগস্ট ২০২৬