আমরা প্রত্যেকে প্রত্যেকের কাছে দায়বদ্ধ: চবি উপাচার্য

১৭ জুন ২০২১, ০৮:২৫ PM
অনুষ্ঠানে ব্ক্তব্য রাখছেন চবি উপাচার্য

অনুষ্ঠানে ব্ক্তব্য রাখছেন চবি উপাচার্য © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেছেন, আমরা প্রত্যেকে প্রত্যেকের কাছে দায়বদ্ধ। বিশ্ববিদ্যালয়ে কেউ বিচ্ছিন্নভাবে উন্নয়ন-অগ্রগতিতে কাজ করতে পারে না। বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।

আজ বৃহস্পতিবার (১৭ ‍জুন) ২০২০-২০২১ অর্থবছরের এপিএ চুক্তি বিষয়ক দিনব্যাপি এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চবি উপাচার্য বলেন, বর্তমান প্রশাসন সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে কার্যকর ভূমিকা রেখে চলেছে।

তিনি বলেন, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় পরিবারের নির্ধারিত পর্ষদের ওপর অর্পিত দায়িত্ব কর্মদক্ষতা ও বিচক্ষণতার সাথে পালন করে নিজেদের যোগ্যতা প্রমানের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা তুলে ধরে উপাচার্য বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের উচ্চ শিক্ষা ও গবেষণার সর্বোচ্চ পাদপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের আসনে অধিষ্ঠিত করতে বর্তমান প্রশাসন বদ্ধপরিকর। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সকল পর্ষদকে যথাযথভাবে সচল করে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন এক না: শিক্ষামন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
  • ০৫ এপ্রিল ২০২৬
ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬