গৃহ নির্মাণে ঋণ পাবে ইউজিসি’র কর্মকর্তা-কর্মচারী

১০ জুন ২০২১, ০৩:৫৭ PM
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং জনতা ব্যাংক লিমিটেডের মধ্যে গৃহ নির্মাণে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং জনতা ব্যাংক লিমিটেডের মধ্যে গৃহ নির্মাণে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। © টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং জনতা ব্যাংক লিমিটেডের ইউজিসি ভবন শাখার মধ্যে কর্পোরেট গ্যারান্টির আওতায় হোলসেল রিভলবিং সাধারণ গৃহ নির্মাণে ১০০ কোটি টাকার একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ইউজিসি’র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কর্পোরেট গ্যারান্টির বিপরীতে জমি ও ফ্ল্যাট ক্রয়ে ২০ থেকে ৭৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন।

আজ বৃহস্পতিবার (১০ জুন) কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং জনতা ব্যাংক লিমিটেডের ইউজিসি ভবন কর্পোরেট শাখার ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ইউজিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জাননো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ বছর মেয়াদি সরল সুদে এই ঋণ সহজ কিস্তিতে পরিশোধ করা যাবে। ঋণ গ্রহণের ছয় মাস পর থেকে এর কিস্তি আদায়যোগ্য হবে।

কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের, জনতা ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক আবদুর রব খান এবং উপ- মহাব্যবস্থাপক রুহুল কবির। অনুষ্ঠানে ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান স্বাগত বক্তব্য রাখেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রফেসর আলমগীর বলেন, এ ঋণ চুক্তি কমিশনের কর্মরতাদের জন্য একটি সুযোগ। এ ঋণ সুবিধার মাধ্যমে ইউজিসি’র কর্মকর্তা, কর্মচারীরাগণের বাড়ি বা ফ্ল্যাট ক্রয়ের স্বপ্ন পূরণ করতে পারবে। জনগণের করের টাকার সর্বোত্তম ব্যবহারের প্রতি তিনি অনুরোধ জানান।

প্রফেসর আবু তাহের বলেন, সবচেয়ে কম সুদের হারের এই ঋণে কোন ধরনের গোপনীয় চার্জ থাকবে না। তিনি জনতা ব্যাংক কর্তৃপক্ষকে হোলসেল রিভলবিং ঋণের জন্য ধন্যবাদ জানান। এই ঋণের জন্য ইউজিসি’র কেউ ঋণ খেলাপি হবে না বলে তিনি ব্যাংক কর্তৃপক্ষকে আশ্বাস প্রদান করেন।

আবদুর রব খান বলেন, ইউজিসি’র আবেদনের প্রেক্ষিতে শর্তসাপেক্ষে ১০০ কোটি টাকার ঋণ অনুমোদন করা হয়েছে। এই ঋণ চুক্তির মাধ্যমে ইউজিসি’র সাথে জনতা ব্যাংক লিমিটেডের নতুনভাবে সম্পর্কের দ্বার উন্মেচিত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউজিসি’র বিভাগীয় প্রধান, অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী ইউনিয়নের প্রতিনধিসহ ইউজিসি ও জনতা বাংক লিমিটেডের জ্যেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
দুই শর্ত মানলে শবে কদরের মর্যাদা পাবে মুমিন
  • ১৩ মার্চ ২০২৬
ছয় ঘণ্টা পর ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান
  • ১৩ মার্চ ২০২৬
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081