শ্বশুরবাড়িতে রাবি ছাত্রীর ‘আত্মহত্যা’

০৬ জুন ২০২১, ১১:২২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী তানমিরা খাতুন শ্বশুরবাড়িতে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তানমিরার বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ছড়িয়ার বিল গ্রামে।

শৈলকূপার রাজনগর গ্রামে শশুরবাড়িতে থাকা অবস্থায় গত শুক্রবার (৪ জুন) তানমিরা আত্মহত্যা করেছেন বলে রোববার (৬ (জুন) রাতে জানিয়েছেন রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদুর রহমান।

তানমিরার অকাল মৃত্যুতে সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তানমিরার সহপাঠীরা জানায়, তানমিরা বিবাহিত ছিলেন এবং তার স্বামী তানভীর বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত।

রাবি শিক্ষার্থীর মৃত্যুর নেপথ্যের কারণ এখনো যায়নি। তার পরিবারের সাথে যোগাযোগের করা সম্ভব হয়নি।

ট্যাগ: রাবি
কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬
‘১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্য রাজপথে দেখিনি’— রাশেদ খাঁনের বক্…
  • ১৭ অক্টোবর ২০২৬
ল্যাপটপ পাচ্ছে ৪০ হাজার শিক্ষার্থী
  • ১৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতে ইংরেজি শেখানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খালিদের ফলোয়…
  • ১৭ অক্টোবর ২০২৬
মানুষ কেন প্রশ্ন তুলছে— ‘হাদি কে?’
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, আহত ৬
  • ১৭ অক্টোবর ২০২৬