ঢাবির অনলাইন পরীক্ষায় থাকছে ‘ওপেন বুক’ পদ্ধতি

০৭ মে ২০২১, ০৯:১১ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

করোনা পরিস্থিতি স্বাভাকিব না হলে আগামী ১ জুলাই থেকে অনলাইনে পরীক্ষা নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা আয়োজনে অনেকগুলো পদ্ধতির অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ‘ওপেন বুক এক্সাম’ পদ্ধতিও।

বৃহস্পতিবার (৬ মে) একাডেমিক কাউন্সিলের সভায় অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা আয়োজনের এই পদ্ধতির অনুমোদন দেয়া হয়। এছাড়া বর্ণনামূলক প্রশ্নগুলো সংক্ষিপ্ত আকারে, এমসিকিউ পদ্ধতির পরীক্ষা, অনলাইনে কুইজ আয়োজন করা এবং অ্যাসাইনমেন্ট দিয়েও শিক্ষার্থীদের গ্রেড দেয়ার বিধান রাখা হয়েছে। বিষয়গুলো নিজ নিজ বিভাগের শিক্ষকরা ঠিক করবেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার সময় ও পূর্ণমান কমানো হবে, তবে মূল্যায়নকৃত ফলাফলকে প্রচলিত পূর্ণমানে রূপান্তর করে চূড়ান্ত ফলাফল তৈরি করতে হবে। যে বিষয়ে যত ক্রেডিট আছে সেগুলো সেভাবেই থাকবে। এছাড়া কম্পিউটারভিত্তিক ব্যবহারিক পরীক্ষাসমূহ অনলাইনে নেয়া হবে। অন্যান্য ল্যাব-ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা যথাযথ নিয়মে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গ্রহণ করা হবে।

আরও পড়ুন: অনলাইন পরীক্ষা চান না ঢাবি শিক্ষার্থীদের একাংশ

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দসহ একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ সংযুক্ত ছিলেন।

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্…
  • ১৮ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের সঙ্গে লজ্জাজনক হারের পর ব্যাটারদের দুষলেন তাসকিন
  • ১৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার
  • ১৮ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬