চিরকুটে যা লিখে আত্মহত্যা করেছেন চবি ছাত্র

০৬ মার্চ ২০২১, ১২:৩৩ PM

© সংগৃহীত

চিরকুট লিখে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন নাইমুল হাসান নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী। শুক্রবার (৫ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে নিজ বাড়িতে সে আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে।

আত্মহত্যা করা শিক্ষার্থী নাইমুল হাসান বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার সোনাইপুল গ্রামে। বাবা মো. কামাল হোসেন সেনাবাহিনীতে কর্মতর আছেন।

ওই শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে নিশ্চিত করে নাইম হাসানের প্রতিবেশী ও বন্ধু মো. আরমান বলেন, পারিবারিক কোনো সমস্যা ছিলো না। মানসিক টেনশনের কারণে এমনটি করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনীর অফিসার পদে দুইবার ও মেডিকেলে ভর্তির জন্য দুইবার চেষ্টা করেও সফল হয়নি মিশন। এজন্য মানসিকভাবে বিপর্যস্ত ছিলো সে, যেমনটি লিখে গেছে।

চিরকুটে নাইমুল হাসান লিখেছেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার বেঁচে থাকার জন্য কোনো ইচ্ছা নেই তাই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। ডারউইন বলেছিলেন, surrvival for fittest, but I not even fit. আমার জন্য কেউ কখনো কষ্ট পেয়ে থাকেন, পারলে মাফ করে দিয়েন।

তিনি আরও লিখেছেন, আম্মু আমাকে মাফ করে দিয়েন, লিমনের খেয়াল রাখিয়েন। আব্বু আমাকে সফল করার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন, আমি পারিনি, তাই ক্ষমাপ্রার্থী।

অপর আরেকটি চিরকুটে তিনি লিছেখেন, এই দুনিয়া আমার জন্য নয়, সবাই পারলে আমাকে মাফ করে দিবেন। বিদায়।

৪ মাসের বেতন বকেয়া, চট্টগ্রামে সড়ক অবরোধ শ্রমিকদের 
  • ১৯ আগস্ট ২০২৬
শিক্ষকদের পে স্কেল-বদলি নতুন নীতিমালার মাধ্যমে হবে
  • ১৯ আগস্ট ২০২৬
মহাসড়কে যত্রতত্র দুর্ঘটনা: রাস্তায় থাকছে আধুনিক ৬০ অ্যাম্বু…
  • ১৯ আগস্ট ২০২৬
দুধের বদলে তেল-ডালডা-আটা মিশিয়ে তৈরি হচ্ছে ছানা, কারখানা সি…
  • ১৯ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন ১৭ সেপ্টেম্বর পর…
  • ১৯ আগস্ট ২০২৬
মওলানা ভাসানীর একটি স্মৃতিও নষ্ট হতে দিব না: মাভাবিপ্রবি ভি…
  • ১৯ আগস্ট ২০২৬